মহারাষ্ট্র: শিক্ষকদের হাতে ধর্ষিত ১২ আদিবাসী নাবালিকা, গর্ভবতী ৩

বর্বরোচিত ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের বুলধনা জেলা। ১২ নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তাদের শিক্ষক ও প্রধানশিক্ষকের বিরুদ্ধে। প্রত্যেকের বয়স ১২-১৪ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজন গর্ভবতী।

মহারাষ্ট্র, ৪ নভেম্বর : বর্বরোচিত ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের বুলধনা জেলা। ১২ নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তাদের শিক্ষক ও প্রধানশিক্ষকের বিরুদ্ধে। প্রত্যেকের বয়স ১২-১৪ বছরের মধ্যে। ধর্ষণের ফলে এদের মধ্যে তিনজন গর্ভবতী হয়ে যায় বলে জানা গিয়েছে।

মুম্বই থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দুরে অবস্থিত এই জেলা। এখানকারই একটি বেসরকারি বোর্ডিং স্কুলের ছাত্রী এই ১২ জন। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ৭ জন শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

মহারাষ্ট্র: শিক্ষকদের হাতে ধর্ষিত ১২ আদিবাসী নাবালিকা, গর্ভবতী ৩

পুলিশসূত্রের খবর, দীপাবলীর আগেই এই ঘটনা সামনে আসে। মহিলা পুলিশ ছাত্রীদের বয়ান নেয়। মোট ১০ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন হেলখেড়া গ্রামের হোমে ফিরে আসার পর সবাই খেলাধুলা করছিল। কিন্তু তিনটি মেয়ে ভীষণ চুপচাপ থাকত। তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে জানা যায় তারা গর্ভবতী।

এরপরই তদন্ত করে পুরো ঘটনাটি সামনে আসে। ১২ জন নাবালিকাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির প্রতিবাদ জানানো হয়েছে হেলখেড়া গ্রাম পঞ্চায়েতের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+