Maharashtra Fire: বছরের শেষ দিনে মর্মান্তক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু

বছরের শেষ দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভোর রাত থেেক আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

একটি গ্লাভস প্রস্তুতকারক সংস্থার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর এলাকায় রয়েছে কারখানাটি। রাত ২টো ১৫ মিনিট নাগাদ কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন তাঁরা। দমকলের একটি ইঞ্জিন প্রথমে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

Maharashrtra

কিন্তু ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িেয় পড়ে চারিদিকে। গোটা কারখানাতেই আগুন লেগে যায়। স্থানীয়রা জানিয়েছেন ৬ জন কারখানার ভেতরে ছিলেন অগ্নিদগ্ধ হয়ে পু়ড়ে মারা যান শ্রমিকরা।

স্থানীয়রা জানিয়েছিলেন কারখানায় ১০ থেকে ১৫ জন কাজ করছিলেন। সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। বেশ কয়েকজন পালাতে পারলেও ৬ জন ভেতরে আটকে পড়েছিলেন। তাঁরা কিছুতেই বেরোতে পারেননি। তাঁদের উদ্ধারও করতে পারেননি দমকলকর্মীরা। সেখানেই অগ্নিগদ্ধ হয়ে মারা যান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+