মহাপঞ্চায়েতে সাফ না যোগী সরকারের, প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ফরমান জারি উত্তরপ্রদেশে
মহাপঞ্চায়েতে সাফ না যোগী সরকারের, প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ফরমান জারি উত্তরপ্রদেশে
ইতিমধ্যেই দিল্লির কৃষক আন্দোলন জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক আঙিনাতেও। এদিকে চাপের মুখে পড়ে ইতিমধ্যেই প্রতিবাদী কৃষকদের ঠেকাতে একাধিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারকে। এবার সেই একই রাস্তায় হেঁটে আরও একধাপ এগিয়ে গেল উত্তরপ্রদেশের যোগী সরকার। বাতিল করা হল উত্তরপ্রদেশের শামিলিতে মহাপঞ্চায়েতের অনুমতি।

নয়া ফরমান জারি যোগী সরকারের
সূত্রের খবর, উত্তরপ্রদেশের সরকারের তরফে ফরমান জারি করে জানানো হয়েছে আমাগী ৩ রা এপ্রিল পর্যন্ত এই এলাকায় বড় কোনও জমায়েত করা যাবে না। এদিকে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কিষাণ ইউনিয়ন, রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি সহ একাধিক কৃষক সংগঠনের নেতারা আগামীকাল উত্তরপ্রদেশের শামিলিতে একটি 'মহাপঞ্চায়েত'-এর ডাক দিয়েছিল। কিন্তু যোগী সরকারের সিদ্ধান্তের জেরে গোটা কর্মসূচীই এখন বিশ বাঁও জলে।

মহামারি আইনকে হাতিয়ার
প্রসঙ্গত উল্লেখ্য, সংসদে কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই তার বিরোধীতা করে আসছে রাষ্ট্রীয় লোক দল। ২৬ নভেম্বর থেকেই দিল্লি সীমান্তে রয়েছে তারা। এমনকী ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক প্রান্তে মহাপঞ্চায়েতের ঘোষণা আরএলডি-র তরফে আগেই করা হয়েছিল। কিন্তু এই মহাপঞ্চায়েত কর্মসূচি বাতিল করতে বর্তমানে মহামারি আইনকে নতুন করে ঢাল করছে যোগী সরকার। ফস্বরূপ বাতিল করা হয়েছে গোটা কর্মসূচিই।

চাক্কা জ্যাম নিয়ে নতুন সিদ্ধান্ত
এদিকে এখনও কাটেনি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডের রেশ। প্রায় উষ্কানি, হামলা, দেশদ্রোহিতা সহ একাধিক অভিযোগের খাঁড়া ঝুলছে ৪০ জন কৃষক নেতার নামে। এদিকে আন্দোলনের আবহেই ৬ ফেব্রুয়ারি চাক্কা জ্যাম নিয়ে গতকালই বড় ঘোষণা করেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। বর্তমানে দেশের সর্বত্র আন্দোলনের আঁচ পৌঁছানোর তোড়জোর শুরু হলেও রাজধানী দিল্লিকে বাদ রাখা হয়েছে চাক্কা জ্যামের আওতা থেকে।

ভাগপতের মহাপঞ্চায়েত থেকে চাপে যোগী সরকার
এদিকে গত সপ্তাহেই উত্তরপ্রদেশের ভাগপতে কৃষক নেতাদের 'মহাপঞ্চায়েত' দেখে কিছুটা হলেও চমকে যায় যোগী প্রশাসন। এমতাবস্থায় নতুন করে জমায়েত ঠেকাতেই এইধরনের ফরমান জারি করেছে যোগীর সরকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। এদিকে শুক্রবার উত্তরপ্রদেশের মুজাফরনগরে আরও একটি সভার দিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। যা নিয়ে উত্তেজনা অব্যাহত।












Click it and Unblock the Notifications