‘কংগ্রেস প্রার্থী পাকিস্তানি হলেও ভোট দিন’! শরিকের ‘মহান’ ব্যাখ্যায় অবাক হবেনই
পাকিস্তানের নাম করে কংগ্রেসের জোটসঙ্গী এমন মন্তব্য করে বসলেন, যা নতুন করে বিপাকে ফেলবে রাহুল গান্ধীকে, বিতর্ক তৈরি হবে কংগ্রেসকে নিয়ে। এক শরিক নেতার আহ্বানেই যত বিপত্তি।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ফুটছে গোটা দেশ। সেইসঙ্গে দেশের বুকে রাজনীতিও কম হচ্ছে না। এই অবস্থাতে পাকিস্তানের নাম করে কংগ্রেসের জোটসঙ্গী এমন মন্তব্য করে বসলেন, যা নতুন করে বিপাকে ফেলবে রাহুল গান্ধীকে, বিতর্ক তৈরি হবে কংগ্রেসকে নিয়ে। এক শরিক নেতার আহ্বানেই যত বিপত্তি।

উত্তরপ্রদেশের এক নির্বাচনী জনসভায় মহান দলের প্রধান কেশব দেব মৌর্য্য এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। মোরদাবাদের এক জনসভায় তিনি ভোটারদের কাছে আহ্বান জানান- কংগ্রেসের হাত চিহ্ন দেখে সবাই ভোট দিন। কে প্রার্থী হল তা দেখার দরকার নেই। হাত চিহ্ন দেখলেই ভোট দিন। সেই প্রার্থী যদি পাকিস্তানিও হন, তবু ভোট দিন।
কংগ্রেসের প্রদেশ সভাপতি রাজ বব্বরকে পাশে বসিয়ে খোলা মঞ্চে শরিক নেতার এই আহ্বানে সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। এই অনু্ষ্ঠানে শুধু রাজ বব্বর নয়, ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃত্বও। তাঁদের সামনেই কেশব দেব মৌর্য দিয়ে বসেন এমন বিস্ফোরক বাণী।
Mahan Dal chief Keshav Dev Maurya to his party supporters in Moradabad: Pratyashi mat dekhna, haath ka panja (Congress' election symbol) dekh lena, usi pe vote de dena, pratyashi koi bhi ho, accha ho, kharab ho, Pakistan se bhi aake lade, Mahan Dal ko koi aitraaz nahi hoga pic.twitter.com/4Gqmms3bGU
— ANI UP (@ANINewsUP) February 24, 2019
তিনি বলেন, প্রার্থী কে সেটা বড় কথা নয়। বড় কথা হল তিনি কংগ্রেসের প্রার্থী। কংগ্রেস প্রার্থী হলে তাঁকেই ভোট দেওয়া উচিত। প্রার্থী নিজে ভালো কি খারাপ, তা দেখার দরকার কোনও দরকার নেই। চোখ বুজিয়ে ভোট দিন, সে প্রার্থী যদি পাকিস্তান থেকেও আসে, তবুও। তিনি বলেন, মহান দলের কোনও সমস্যা নেই কংগ্রেস প্রার্থীকে নিয়ে। কংগ্রেসের হয়ে লড়লেই, সেই প্রার্থী তাঁর দলের ভোট পাবেন।












Click it and Unblock the Notifications