Maha Kumbh Amit Shah: মহাকুম্ভে অমিত শাহ, যোগী আদিত্যনাথের সঙ্গে গঙ্গায় ডুব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Amit Shah at Maha Kumbh: প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ। গঙ্গা যমুনা ও সরস্বতীর পবিত্র সঙ্গমে (Sangam) ডুব দিলেন শাহ। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), বাবা রামদেব ও অন্যান্য সাধুসন্ত।
এদিন স্ত্রী সোনাল শাহ, ছেলে জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে (Prayagraj) গঙ্গা আরতিও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গমে ডুব দিয়ে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতেও দেখা গেল তাঁদের। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত মহাকুম্ভ মেলা (Maha Kumbh Mela 2025)। মৌনী অমাবস্যায় সেখানে অমৃত স্নান সারলেন অমিত শাহ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শাহী স্নানের মুহূর্তের ছবি ও ভিডিয়ো। এদিন সকাল ১১টা নাগাদ বিমানবন্দরে শাহকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। প্রসিদ্ধ বড়ে হনুমান মন্দির ও অভয়াত পরিদর্শনও করবেন অমিত শাহ।
প্রয়াগরাজে বিমানবন্দর থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে আরেল ঘাটে পৌঁছন শাহ। পরিযায়ী পাখিদের খাবারও খাওয়ান শাহ ও তাঁর স্ত্রী। সঙ্গমে পৌঁছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গঙ্গায় ডুব দেন অমিত শাহ। জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবেধশানন্দ গিরিও ছিলেন স্নানে। ডুব দিয়ে মন্ত্রোচ্চারণের সময় শাহের মাথায় পবিত্র গঙ্গাজল ঢেলে দেন সাধুসন্তরা।
#WATCH | #MahaKumbh2025 | Union Home Minister Amit Shah takes a holy dip at Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh. pic.twitter.com/TH2MFFgwA5
— ANI (@ANI) January 27, 2025
এদিন অমিত শাহের ছোট্ট নাতির কপালে তিলক কেটে আশীর্বাদ করেন সাধুসন্তরা। সেসময় দাদু অমিত শাহ কোলে নিয়েছিলেন নাতিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবিও। জুনা আখড়ায় মধ্যাহ্নভোজন সেরে গুরু শরাণানন্দজির আশ্রমে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। এরপর দ্বারকা, পুরী ও শ্রীঙ্গেরির শঙ্করাচার্যদের সঙ্গে সাক্ষাৎ সারার কথা রয়েছে অমিত শাহের।
১৩ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এখনও পর্যন্ত ১১ কোটিরও বেশি পুণ্যার্থী এসেছেন মহাকুম্ভে পুণ্য স্নান করতে। সোমবার মৌনী অমাবস্যাতেও প্রচুর পুণ্যার্থী অমৃত স্নান সেরেছেন। মহাকুম্ভে আসার আগে এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, সনাতন ধর্মের অনন্য প্রতীক এই মহাকুম্ভের মেলা। সনাতন ধর্মের জীবন দর্শন বর্ণিত হয় মহাকুম্ভে।












Click it and Unblock the Notifications