Maha Kumbh: ট্রেনে উঠতে না পেরে পাথরবৃষ্টি, জানলা ভাঙচুর মহাকুম্ভগামী পুণ্যার্থীদের; ভয়ে সিঁটিয়ে যাত্রীরা

Maha Kumbh 2025: ফের মহাকুম্ভগামী ট্রেনে তীব্র অশান্তি। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে (Swatantrata Senani Express) ওঠা নিয়ে বিবাদ। ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে না পেরে বিহারের মধুবনি (Madhubani) স্টেশনে তাণ্ডব চালাল যাত্রীরা। ট্রেনের এসি কোচে ভাঙচুরও করেন ক্ষুব্ধ যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে ট্রেনের কামরায় পাথর পর্যন্ত ছুঁড়তে দেখা গিয়েছে যাত্রীদের।

পাথর ছুঁড়ে ট্রেনের এসি কামরার জানালা ভেঙে কম্পার্টমেন্টে প্রবেশ করার চেষ্টা করেন যাত্রীরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় মধুবনি স্টেশন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা ছিল স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসের এসি কোচগুলি। যার জেরে দরজা খোলাই কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। কেউ কেউ জানলা দিয়ে প্রবেশের চেষ্টা করেন। থিকথিকে ভিড় ছিল মধুবনি স্টেশনজুড়ে।

AC COACH

ট্রেনে উঠতে না পারার রোষে পাথর দিয়ে জানলার কাঁচ ভাঙতে শুরু করেন যাত্রীদের একাংশ। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। এরপর বিহারের মধুবনি থেকে দ্বারভাঙার মাঝে একইরকম পরিস্থিতি হয় ওই ট্রেনে।

১২৫৬১ স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসের এম১ থেকে বি৫ ও এ১ কোচের জানলা সম্পূর্ণ ভেঙে যায়। সমস্তিপুর স্টেশনেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। জানলা দিয়ে এসি কোচে ঢুকে পড়েন যাত্রীরা। এসি কোচ কার্যত ভিড়ে ঠাসা জেনারেল কোচে পরিণত হয়।

মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে মহাকুম্ভে (Maha Kumbh) রয়েছে শাহী স্নানের (Shahi Snan) তারিখ। বিহারের মিথিলাঞ্চল থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন কাতারে কাতারে পুণ্যার্থী। যার জেরেই বিহারের একাধিক স্টেশনে ট্রেন থামতেই চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি উঠে আসছে।

ঘটনাস্থলে রেল পুলিশ (Rail Police) বা মেডিক্যাল টিম (Medical Team) গেলেও তাদের আয়ত্তের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। পরে প্রায় ঘণ্টাখানেক দেরিতে সমস্তিপুর (Samastipur) স্টেশন ছেড়ে রওনা দেয় স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস।

গতকালই উত্তরপ্রদেশে শিপ্রা এক্সপ্রেসে যাত্রী হেনস্থার অভিযোগ। উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই বাঙালি যাত্রীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এসি কামরায় রিজার্ভেশন থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ। প্রতিবাদ করলে মারও জোটে বলে অভিযোগ। এমনকী ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী চুরি করা হয় বলে দাবি। আরপিএফকে জানিয়ে বা রেলের হেল্পলাইনে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+