Mahakumbh 2025 Stampede: সকালে 'অমৃত স্নান' সারলেন তিন কোটি মানুষ! গুজবে কান নয়, বড় বার্তা যোগীর

Mahakumbh 2025 Stampede: সংযত রাখুন। কোনও রকম গুজবে কান দেবেন না। যে যেখানে আছেন, কাছাকাছি যে কোনও ঘাটে স্নান সেরে নিন। পূর্ণার্থীদের বার্তা যোগী আদিত্যনাথের। বুধবার মধ্যরাত থেকেই মৌনি অমবস্যায় 'অমৃত স্নান' করাকে কেন্দ্র করে মহাকুম্ভে মানুষের ভীড় আছড়ে পড়ে। আর তাতে ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এই ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তবে পরিস্থিতি (Mahakumbh 2025 Stampede) এখন সবটাই নিয়ন্ত্রণে বলেও জানিয়েছেন। ঘটনার পরেই উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তাঁর বাড়িতেই এই বৈঠক হয়। যেখানে পুলিশ, পুলিশ এবং সরকারি শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

Uttar Pradesh CM Yogi Adityanath

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ মনিটারিং করছেন অবস্থা। কোটি কোটি মানুষের ভিড় মহাকুম্ভে হয়েছে। মৌনি অমাবস্যায় সবাই 'অমৃত স্নন' করতে চাইছেন। রাত ১ টা থেকে ২ টোর মধ্যে এই ঘটনা বলেও জানিয়েছেন যোগী।

তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে পূর্ণার্থীদের উদ্দেশ্যে যোগীর বার্তা, সবাই সঙ্গমে যাওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন, কাছাকাছি যে কোনও ঘাটে স্নান সেরে নিন।

একই সঙ্গে গুজবে কান না দেওয়ার কথাও বলা হয়েছে। ঘটনার পর থেকেই সমস্ত আখড়ায় বন্ধ রাখা হয়েছে সাময়িক স্নান। এই প্রসঙ্গে যোগী জানান, আমার সঙ্গে একাধিক আখড়ার সাধুদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, আগে দেশ-বিদেশ থেকে আসা কোটি কোটি ভক্তরা পবিত্র স্নান সারবেন। এরপর ভিড় কমলে আখড়াগুলি পবিত্র স্নানের জন্য এগিয়ে যাবে। যোগী জানিয়েছেন, সকাল ৮টা পর্যন্ত তিন কোটি মানুষ স্নান সেরেছেন। গতকাল মঙ্গলবার স্নান সেরেছেন।

Mahakumbh 2025 Stampede: এক নজরে ঘটনা-

মৌনি অমবস্যায় মহাকুম্ভে 'অমৃত স্নান' সারতে কয়েক কোটি মানুষ ভিড় জমান। মধ্যরাত থেকেই ভিড় বাড়তে শুরু করে। সময় যত গড়িয়েছে ততই মানুষের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও বহু মানুষ এদিন মহাকুম্ভে জোড়ো হন শাহী স্নান সারবেন বলে। কিন্তু স্নানের আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

প্রশাসনের তরফে সমস্ত জায়গায় ব্যারিকেড করা থাকলেও প্রবল ভিড়ের চাপে সমস্ত কিছু ভেঙে পড়ে। সঙ্গমস্থলে স্নান সারতে মানুষের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায় বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আর সেই সময় মর্মান্তিক পদপিষ্টের মতো ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+