Mahakumbh 2025: সঙ্গমে পূণ্য স্নানের পর বিশেষ পুজো-পাঠ, মা গঙ্গার কাছে কী প্রার্থনা করলেন মোদী? দেখুন ভিডিও

বুধবার মোদীময় মহা কুম্ভ মেলা। পূর্ব নির্ধারিত সূচি মেনেই প্রয়াগরাগে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঘ অষ্টমী তিথিতেই মহা কুম্ভের ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান সারেন নমো। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পূণ্যস্নান করার পর নরেন্দ্র মোদী বিশেষ পুজো পাঠেও অংশ নিলেন।

প্রধানমন্ত্রী মোদী প্রয়াগরাজে আসেন সকাল ১০.৩০ মিনিটে এবং ডিপিএস হেলিপ্যাড-এ নামেন । সকাল ১১:০০টার সময় তিনি নিষাদরাজ ক্রুজে ভিআইপি জেটি থেকে যাত্রা করেন, সকাল ১১.১৫ মিনিটে তিনি ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করেন। ডুব দিয়ে পূণ্য স্নান করার পাশাপাশি সূর্য প্রণামও করেন তিনি। এরপর একটি জেটি থেকে বিশেষ পুজা পাঠ করলেন মোদী।

Narendra Modi

মোদীর কর্মসূচিতে শুধু পূণ্যস্নানই ছিল না, একইসঙ্গে ছিল পুজা পাঠও। সেই মতো প্রধানমন্ত্রীকে দেখা গেল গঙ্গা পুজোয় অংশ নেন মোদী। খানিকটা দূরত্ব বজায় রেখেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। এরপর গঙ্গা আরতি করেন মোদী। প্রায় সাত মিনিটের বেশি সময় ধরেই এই পুজো পাঠ করেন মোদী। এরপর যোগী আদিত্যনাথকে সঙ্গী করে তিনি ক্রুজে করে কুম্ভ মেলার ঘাটগুলি পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পূণ্যস্নান এবং পুজা পাঠ নিয়ে একের পর এক টুইট করতে থাকেন। সেই টুইটের মাধ্যমেই তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। মহা কুম্ভে স্নান করার ছবি পোস্ট করে মোদী লেখেন, প্রয়াগরাজের মহা কুম্ভে উপস্থিত হতে পেরে আমি ধন্য। সঙ্গমে স্নান হল ঐশ্বরিক সংযোগের একটি মুহূর্ত, এখানে স্নান করতে পেরে কোটি কোটি মানুষের মতো আমিও ভক্তির চেতনায় পূর্ণতা লাভ করলাম। মা গঙ্গা সকলকে শান্তি, সুস্বাস্থ্য এবং সম্প্রীতির জন্য আশীর্বাদ করুন।


এরপর পুজা পাঠের বেশ কিছু ছবি পোস্ট করে মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ প্রয়াগরাগে মহাকুম্ভে, আমি পবিত্র সঙ্গমে স্নান করার পর পুজো পাঠ করার সৌভাগ্য হল। মা গঙ্গার আশীর্বাদ পেয়ে আমার মন শান্তি ও তৃপ্তি পেয়েছে। মা গঙ্গার কাছে সকল দেশবাসীর সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য ও কল্যাণ কামনা করলাম। হর হর গাঙ্গে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+