Mahakumbh 2025: মাঘী পূর্ণিমার পুণ্য অর্জনে প্রয়াগরাজে ২ কোটি মানুষের ভিড়, বাংলার সঙ্গমেও চলছে কুম্ভের স্নান
Mahakumbh 2025: মাঘী পূর্ণিমা (magha purnima 2025) উপলক্ষ মহাকুম্ভে জনজোয়ার। ভোর রাত থেকে শুরু হয়েছে শাহি স্নান। গত একমাস ধরে চলছে মহাকুম্ভে শাহি স্নান। তথ্য বলছে ১৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৪৬ কোটিরও বেশি মানুষ প্রয়াগরাজ মহাকুম্ভে শাহি স্নান সেরেছেন। মেলা একেবারে শেষ পর্যায়ে।
শেষ এবং আগামী স্নান হবে মহাশিবরাত্রির দিন। তবে আজ বুধবার পুর্নিমা উপলক্ষে দু কোটিরও বেশি মানুষ স্নান সারতে পারেন (Mahakumbh 2025) । অন্যদিকে বাংলার ঘাটে ঘাটে চলছে বিশেষ শাহি স্নান। সাধারণ মানুষের সঙ্গে দলে দলে সাধুরা সারছেন স্নান।

Mahakumbh 2025: কড়া নিরাপত্তার ব্যবস্থা
কথায় আছে মাঘী পূর্ণিমায় নদী-জলাশয়ের জল পবিত্র হয়ে যায়। পুণ্য সময় মেনে স্নান সারলে পাপস্খলনের অনেক সুযোগ থাকে। মনে করা হচ্ছে এবার ২ কোটিরও বেশি মানুষ স্নান সারতে পারেন। মঙ্গলবার দেড় কোটির বেশি মানুষ মহাকুম্ভে (Mahakumbh 2025) স্নান সেরেছেন। এবার সেই সংখ্যাকে ছাপিয়ে যেতে পারে। গত কয়েকদিন আগে এই শাহি স্নান ঘিরে মহা বিপর্যয় ঘটে যায়। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। আর সে কথা মাথায় রেখেই কুম্ভজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।
Mahakumbh 2025: নজর রাখছেন যোগী
গোটা পরিস্থিতির (Mahakumbh 2025) উপর নজর রাখতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। লখনউ থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর আবাসস্থলেও খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ভোর চারটে থেকে সিসিটিভির মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। সেখানে আছেন উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও।
#WATCH प्रयागराज (यूपी): मुख्यमंत्री योगी आदित्यनाथ ने 'माघी पूर्णिमा स्नान' की निगरानी की।
— ANI_HindiNews (@AHindinews) February 12, 2025
(सोर्स: सूचना विभाग) pic.twitter.com/GMbdIqV1Uw
Mahakumbh 2025: বাংলাতেও চলছে শাহি স্নান
মাঘী পূর্ণিমা উপলক্ষ বাংলাতেও চলছে বিশেষ স্নান (Mahakumbh 2025) । কল্যাণীর ত্রিবেণীতে চলছে ঐতিহাসিক শাহি স্নান। ত্রিবেণীতে যমুনা নদী অন্তঃসলিলা এবং গঙ্গা ও সরস্বতী নদী মুক্ত হয়েছে৷ রয়েছে এক ঐতিহাসিক মাহাত্ম। সে কথা মাথায় রেখেই এবার সেখানে চলছে কুম্ভ। দূরদারন্ত থেকে সাধুরা এসেছেন স্নান সারতে। অন্যদিকে গঙ্গাসাগরেও আজ বুধবার সকাল থেকে চলছে বিশেষ স্নান। সাধুদের সঙ্গেই স্নান সারছেন সাধারণ মানুষও। আজ সারাদিন ধরেই চলবে এই স্নান পর্ব। দুই জায়গাতেই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য সতর্ক পুলিশ প্রশাসন












Click it and Unblock the Notifications