আজ মহাভারতের যুদ্ধের থেকেও কঠিন যুদ্ধ! ৯ গরিব পরিবারকে সাহায্যের ডাক মোদীর
আজ মহাভারতের যুদ্ধের থেকেও কঠিন যুদ্ধ! ৯ গরিব পরিবারকে সাহায্যের ডাক মোদীর
আজ মহাভারতের যুদ্ধের থেকেও কঠিন যুদ্ধ। মহাভারতের যুদ্ধে জয় এসেছিল ১৮ দিনে। আর করোনার বিরুদ্ধে যুদ্ধে লাগবে ২১ দিন। এদিন ভিডিও কনফারেন্সে দিল্লি থেকে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীর মানুষদের উদ্দেশে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানকার চিকিৎসক, সাংবাদিক-সহ বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন।

২১ দিনের যুদ্ধে জয় আসবে
প্রধানমন্ত্রী এদিন বলেন ২১ দিনের যুদ্ধে নিশ্চিত জয় আসবে। তিনি বলেন, আজকের যুদ্ধ মহাভারতের থেকেই কঠিন যুদ্ধ। প্রসঙ্গত মহাভারতের যুদ্ধ জয়ে সময় লেগেছিল ১৮ দিন। আর প্রধানমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেছেন সারা দেশে ২১ দিনের লকডাউনের কথা।

দেশের পথপ্রদর্শক হতে পারে কাশী
প্রধানমন্ত্রী এদিন বলেন, এই সময়ে ঘরে থাকাই একমাত্র উপায়। তিনি বলেন, দেশের মানুষকে অনেক কিছু শেখাতে পারে কাশী। দেশের পথ প্রদর্শকও হতে পারে কাশী। বলেছেন মোদী।

চিকিৎসক, নার্সদের প্রশংসা
প্রধানমন্ত্রী এদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শুশ্রুষার জন্য চিকিৎসক ও নার্সদের প্রশংসা করেন। তিনি বলেন, এই সংকটের দিনে সাদা কোট পরে তাঁরা ভগবানের মতো। তাঁরা সাধারণ মানুষের জীবন রক্ষা করছেন নিজেদের জীবন বাজি রেখে। চিকিৎসকদের হয়রানি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

৯ গরিব পরিবারকে সাহায্যের ডাক
মোদী বলেন বুধবার থেকে নবরাত্রি শুরু হয়েছে। এই নবরাত্রিতে ক্ষমতাবানরা ৯ গরিব পরিবারকে সাহায্য করুন।












Click it and Unblock the Notifications