তেজ কমতে চলেছে 'মহা'র! শক্তি বাড়িয়ে উপকূলের দিকে 'বুলবুল'

আরব সাগরে অতিপ্রবল ঘূর্ণিঝড় মহা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সেটি নিম্নচাপের রূপ নিতে যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় বুলবুল আগামী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাচ্ছে।

আরব সাগরে অতিপ্রবল ঘূর্ণিঝড় মহা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সেটি নিম্নচাপের রূপ নিতে যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় বুলবুল আগামী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাচ্ছে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

এগোচ্ছে 'মহা'

এগোচ্ছে 'মহা'

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, সাইক্লোন মহা গত ছয়ঘন্টা ধরে ঘন্টায় ১০ কিমি বেগে এগোচ্ছে পূর্বের দিকে। ৭ নভেম্বর ভোরে মহা পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তরপূর্ব আরব সাগরে আবস্থন করেছে। গুজরাতের পোরবন্দর থেকে যার দূরত্ব ২২০ কিমি। ভেরাবল থেকে দূরত্ব ১৯০ কিমি এবং দিউ থেকে জদূরত্ব ২৩০ কিমি। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, পূর্ব উত্তর পূর্ব দিকে এগোচ্ছে মহা।

শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত

শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, মহার শক্তি কমছে। আগামী ২৪ ঘন্টায় তা থাকবে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে। এর জেরে গুজরাতের অনেক জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এগোচ্ছে 'বুলবুল'

এগোচ্ছে 'বুলবুল'

অন্যদিকে উত্তরের পথ ধরে এগিয়ে চলেছে বুলবুল। গত ছয় ঘন্টায় প্রতিঘন্টায় ছয় কিমি পথ অতিক্রম করছে বুলবুল। ভোরের দিকে যা পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে।

শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণি ঝড়ে পরিণত হচ্ছে

শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণি ঝড়ে পরিণত হচ্ছে

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় বুলবুল শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। পরবর্তী ৩৬ ঘন্টাতেও তার শক্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে বুলবুল উত্তর উত্তর পশ্চিমদিকে এগিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+