মহাকুম্ভে বিপর্যয়! গভীর ভাবে শোকাহত প্রধানমন্ত্রী, গঙ্গাসাগর থেকে পাওয়া শিক্ষা 'শেয়ার' করলেন মমতা
Maha Kumbh Stampede: ভয়াবহ দুর্ঘটনা মহাকুম্ভে। মৌনি অমবস্যায় স্নান করতে যাওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ি। এখনও পর্যন্ত ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত ৫০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি যা তাতে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও ঘটনার পর থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘটনার (Maha Kumbh Stampede) পর থেকে অন্তত তিন বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথাও বলেন। কীভাবে দুর্ঘটনা এই বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। পরে সোশ্যাল মিডিয়ায় ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী লিখছেন, প্রয়াগরাজে মহাকুম্ভের এই দুর্ঘটনা খুবই দুঃখজনক। ভয়াবহ দুর্ঘটনায় যে সমস্ত পরিবার তাঁদের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। একই সঙ্গে সকল আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। সোশ্যাল মিডিয়ায় শোক বার্তায় আরও লিখছেন, স্থানীয় প্রশাসন সবরকম ভাবে সাহায্য করছে। ঘটনা নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা হয়েছে এবং সে রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ প্রতি মুহূর্তে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
प्रयागराज महाकुंभ में हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं ने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा हुआ है। इस सिलसिले में मैंने…
— Narendra Modi (@narendramodi) January 29, 2025
অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানতর। মেলার দায়িত্ব অবিলম্বে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন অখিলেশ যাদব। একই সঙ্গে যোগী আদিত্যনাথ সরকারকেও আক্রমণ শানিয়েছেন। ঘটনার জন্য ব্যবস্থাপণাকেই দায়ী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, মহাকুম্ভে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ১৫ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি গঙ্গাসাগরের কথা তুলে ধরে কার্যত উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে এদিন খোঁচা দিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশে যেখানে অসংখ্য পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হতেই হবে।












Click it and Unblock the Notifications