Maha Kumbh Fire: মহা কুম্ভে আগুনের ঘটনায় উদ্বিগ্ন মোদী, কথা যোগীর সঙ্গে

Maha Kumbh Fire: মহা কুম্ভে বিপত্তি। আচমকাই আজ বিকেলের দিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে মেলা চত্ত্বরে। সেক্টর ১৯-এর ক্যাম্পসাইটে আগুন লেগে যায়।

ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।

Maha Kumbh Fire

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন যোগী। জানা গিয়েছে, ২-৩টি সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড। তবে কোনও হতাহতের খবর নেই, এটাই বড় বাঁচোয়া। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে আপদকালীন বন্দোবস্ত পর্যালোচনা করেছেন।

প্রয়াগরাজ জোনের এডিজি ভানু ভাস্কর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, সিলিন্ডার ফেটেই মহা কুম্ভ মেলায় আগুন লেগেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সকলেই নিরাপদ। কেউ আহতও হননি।

আরও জানা গিয়েছে, ক্যাম্প সাইটে আগুন লেগেছে। ওই এলাকায় ১৮টি তাঁবু আগুনে পুড়ে যায়। আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ওই তাঁবুগুলিতে যাঁরা ছিলেন তাঁদেরও দ্রুত সরানো হয়েছে।

উত্তরপ্রদেশের মহা কুম্ভ মেলায় এবার ৪৫ কোটি মানুষ হাজির থাকবেন বলে সরকার মনে করছে। তাঁদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দিতে সবরকম বন্দোবস্ত রয়েছে। তার মধ্যেই এদিনের এই দুর্ঘটনা। স্বাস্থ্য দফতর-সহ সরকারি আধিকারিকরা সাধু-সন্ত ও পুণ্যার্থীদের সবরকমের সহযোগিতা করছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। সরকার কড়া নজরও রাখছে।

মহা কুম্ভের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকেও ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। এই ঘটনা সকলকেই অবাক করেছে। প্রশাসন তৎপর রয়েছে বলেও জানানো হয়েছে। মা গঙ্গা সকলকে নিরাপদে রাখুন, সেই প্রার্থনাও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+