মালদা এবং হাওড়া থেকে ছাড়বে এই ট্রেনগুলি! মুহূর্তে কমে যাবে সময়, যাত্রীদের জন্য বড় আপডেট

Special Train Howrah And Malda: বছর ঘুরলেই এবার মহাকুম্ভ (Maha Kumbh Mela 2025) ! দীর্ঘ ১২ বছর পর পর এলাহাবাদের প্রয়াগরাজে শাহী স্নান হয়। ২০১৫ সালে রয়েছে সেই যোগ। আগামী ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হবে পূর্ণকুম্ভের মেলা। যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ-বিদেশ থেকে বহু মানুষ জড়ো হবেন সেখানে।

মনে করা হচ্ছে, এবার প্রয়াগরাজে রেকর্ড সংখ্যায় মানুষের ভিড় হবে। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকার এবং প্রশাসনের তরফে। তৈরি করা হচ্ছে থাকার বিশেষ তাবু। এমনকী দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাতে পৌঁছতে পারে সেজন্য স্পেশাল ট্রেন (Special Train Howrah And Malda) চালানো হবে।

train

এমনকী বাংলা থেকেও বহু ট্রেন চালানো হবে। এমনটাই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। উত্তরবঙ্গ এবন্মগ দক্ষিণবঙ্গ থেকে মানুষ যাতে পৌঁছতে পারে সেজন্য থাকছে একাধিক ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, ৭৭ হাজার ৫৫ টি অতিরিক্ত বার্থ তৈরি করা যাবে।

হাওড়া-তুনডলা, হাওড়া-ভিন্ড, মালদা টাউন-প্রয়াগরাজ হয়ে ট্রেনগুলি চালানো হবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, মালদা টাউন-প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল আগামী বছর ২রা জানুয়ারি থেকে চালানো হবে। রাত ৮টা ৪৫ মিনিটে এই ট্রেন ছাড়বে। প্রতি বৃহস্পতিবার এবং শনিবার এই ট্রেন চালানো হবে।

চলবে প্রয়াগরাজ রামবাগ-মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল। আগামী ২রা জানুয়ারি শুক্রবার থেকে শনিবার এই ট্রেনটি চালানো হবে। স্পেশাল এই ট্রেনটি শনিবারও চালানো হবে। সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানকুল কামরা এই ট্রেনগুলিতে থাকবে। পাশাপাশি হাওড়া-তুন্দলা মহাকুম্ভ স্পেশাল হাওড়া থেকে চালানো হবে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকেই এই ট্রেনটি চালানো হবে।

প্রত্যেকদিন ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। কবে কবে ছাড়বে বিস্তারিত জেনেই এই ট্রেনের টিকিট কাটুন। পাশাপাশি, তুন্দলা-হাওড়া কুম্ভমেলা স্পেশাল, হাওড়া-ভিন্ড কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে ছাড়বে একই ভাবে ভিন্ড -হাওড়া কুম্ভমেলা স্পেশাল ভিন্ড থেকেও চালানো হবে। আগামী সোমবার থেকে এই স্পেশাল এই ট্রেনের টিকিট কাটা যাবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিন। কিংবা আইআরসিটি অ্যাপ কিংবা অনুসন্ধান কেন্দ্রে গিয়েও এই বিষয়ে আপডেট নিতে পারবেন।

বলে রাখা প্রয়োজন, মহাকুম্ভ উপলক্ষে ভারত গৌরব ট্রেনের ব্যবস্থা করেছে আইআরসিটিসি। খুব অল্প মুল্যে ঘোরার সুযোগ আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+