Maha Kumbh Mela 2025: নাগা সাধুরা নিজেদের কাছে অস্ত্র রাখেন, কিন্তু কেন? জানুন সেই আসল সত্য
হিন্দুধর্মে মহাকুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ সময় গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে সকলে স্নান সারেন। চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। আর এখানে প্রচুর মানুষ দেশ-বিদেশ থেকে ঘুরতে আসেন। ১২ বছর পর মহাকুম্ভ মেলা এখানে আয়োজিত হয়েছে।
আর এখানে প্রচুর নাগা সাধু আসেন। যাদের নিয়ে কৌতূহলের শেষ থাকে না অনেকেরই। কথিত আছে, এই মহাকুম্ভ সর্বপ্রথম অর্থাৎ রাজকীয় স্নান করে কিন্তু প্রথম সাধুরাই। তারপর সাধারণ মানুষের স্নান করার রীতি রয়েছে। সাধুরা মনে করেন, এই মহাকুম্ভে স্নান করলে কঠোর তপস্যার ফল পাওয়া যায়।

এতে শরীর সুস্থ থাকে। আর এই সাধুদেরকে আমরা সর্বদাই কিন্তু ধ্যানে মগ্ন থাকতে দেখেছি, তারা যে তপস্যা ও কঠোর ত্যাগের প্রতীক তা আমরা সকলেই জানি। নিশ্চয়ই জানেন নাগা সাধুরা তাদের নিজেদের কাছে অনেক অস্ত্র রাখেন। তাহলে কি কারোর ক্ষতি করবার জন্যই তারা তাদের কাছে অস্ত্র রাখেন?
- কেন নাগা সাধুরা নিজেদের কাছে অস্ত্র রাখেন
যারা সন্তু সমাজ ও শংকরাচার্যের কাছ থেকে নাগা উপাধি পান, তারাই কিন্তু একমাত্র নাগা থাকতে পারেন। অষ্টম শতাব্দীতে যখন মন্দির যখন সে সময় ধ্বংস হচ্ছিল সেই সময় আদিগুরু শংকরাচার্য চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছিলেন। আর যার থেকে মনে করা হয় সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষার জন্য শুধু ধর্মগ্রন্থই যথেষ্ট নয়, রক্ষার জন্য অস্ত্রেরও প্রয়োজন। আর তারপর থেকেই কিন্তু নাগা সাধুরা নিজেদের কাছে অস্ত্র রাখেন। তবে এখানেই শেষ নয়!
- শিবের প্রিয়
নাগা সাধুদের শিবের অনুগামী বলে মনে করা হয়। যারা কঠোর ভক্তি তপস্যা করে থাকেন। নাগা সাধুরা শুধু ধর্মরক্ষার জন্যই যে অস্ত্র ব্যবহার করেন, তা কিন্তু নয়। তারা কিন্তু কারোর ক্ষতি করবার জন্য আর নিজেদের কাছে অস্ত্র রাখেন না। তারা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের কাছে অস্ত্র রাখেন। এই অস্ত্রগুলির মধ্যে ত্রিশূল, তলোয়ার, বর্শার ব্যবহার রয়েছে। তাছাড়া এই অস্ত্রগুলি ভগবান শিবের খুব প্রিয়। আর এগুলি শক্তি, সৃষ্টি ও ধ্বংসের প্রতীক।
- আত্মরক্ষা
নাগা সাধুরাও মনে করেন, এই অস্ত্রগুলি তাঁদের কাছে থাকলে তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। এমনকি বাড়ে শক্তিও। কথিত আছে, বিদেশিরা যখন ভারতে এসে আক্রমণ চালায়, সেই সময়ে ধর্মরক্ষায় সেই সময় নাগা সাধুরা অস্ত্র ব্যবহার করেছিলেন। সেই অস্ত্র দিয়েই তারা তাদের মন্দির বাচানো থেকে ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য লড়াই করেছিলেন। শুধু যে আত্মরক্ষার জন্য তারা অস্ত্র নিজেদের কাছে রাখেন তা নয়, ধর্ম রক্ষার্থেও তারা কিন্তু নিজেদের কাছে অস্ত্র রাখেন।
- সাধনা
অস্ত্রগুলি কিন্তু তাদের তপস্যা ও সাধনার একটি অংশ। যা তাদের শক্তি ও সাহস যোগাতে সাহায্য করে। এই অস্ত্রগুলি তাদের কাছে থাকলে তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। তাই নাগা সাধুরা সর্বদাই নিজেদের কাছে অস্ত্র রাখেন।












Click it and Unblock the Notifications