Maha Kumbh 2025: মহাকুম্ভে আসেন দেবদেবীরাও! কোন রূপ ধারণ করেন তাঁরা? রয়েছে অজানা পৌরাণিক কাহিনি
Maha kumbh Mela 2025: প্রয়াগরাজে মহাকুম্ভ ঘিরে মহোৎসব। মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্য তিথিতে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারছেন কোটি কোটি ভক্ত। তবে আমজনতার আগেও রীতি মেনে অমৃত স্নান (Amrita Snan) সারেন নাগা সাধুরা (Naga Sadhus)।
দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেই পুণ্যার্থীরা এসেছেন মকর স্নানে। ১৪৪ বছর পর এই পবিত্র মহাকুম্ভে সামিল হয়েছেন বহু নাগা সাধু। ১৩টি আখড়ার নাগা সাধুরা ভোর থেকেই অমৃত স্নান সারছেন প্রয়াগরাজের (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে।

৪৪ দিন ব্যাপী চলা এই মহাকুম্ভে প্রায় ৪০ কোটি পুণ্যার্থী সামিল হবেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার। সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভমেলা। মহাকুম্ভ ঘিরে রয়েছে নানান পৌরাণিক মাহাত্ম্য। মনে করা হয়, শুধু সাধু সন্ত বা পুণ্যার্থীরাই নন, মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে ত্রিবেণীতে স্নান সারেন দেবদেবীরাও (Goddess)।
অমৃত স্নানের দিন সঙ্গমে স্নান করলে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হয় বলে কথিত রয়েছে শাস্ত্রে। শুধু তাই নয়, সমস্ত সংকট ও পাপের মোচন হয় এই স্নানে। অমৃত স্নানের ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলেও কথিত আছে।
হিন্দু ধর্মমতে গ্রহ ও নক্ষত্রের অবস্থানে মাহেন্দ্র যোগের সৃষ্টি হয় এই সময়। মর্ত্যলোকে নেমে আসেন দেবদেবীরা। রূপ বদল করে মহাকুম্ভে পৌঁছন তারা। এমনকী ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) পুণ্যস্নানেও সামিল হন দেবদেবীরা।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাকুম্ভে দেব দেবীদের পাশাপাশি আসেন পুণ্য আত্মারাও। নাগা সাধু ও অঘোরিদের বেশ ধারণ করে পবিত্র স্নান সারেন তারা। অর্থাৎ, শুধু পুণ্যার্থীরাই নন। দেবদেবীরাও মকর সংক্রান্তি পুণ্য তিথিতে শাহি স্নান সারেন মহাকুম্ভে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ১৪৪ বছর পর এই মহোৎসবে দেবদেবীরা ত্রিবেণী ঘাটে পৌঁছবেন ও গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে অমৃত স্নান সারবেন।
মহাকুম্ভে সাধু সন্তদের পাশাপাশি আমজনতাও পাপ মোচন করতে সঙ্গমে স্নান সারেন। কিন্তু সাধুরা স্নান করেন গভীর তপস্যার অঙ্গ হিসেবে। বিশ্বাস করা হয়, কুম্ভে অমৃত স্নান করলে সাধুদের আধ্যাত্মিক জ্ঞানের প্রাপ্তি ঘটে। সেই কারণেই মহাকুম্ভের সময় দীক্ষা নেন নাগা সাধুরা। শুদ্ধিকরণ শেষে গঙ্গা স্নানে দীক্ষা পূর্ণ করেন সাধুসন্তরা।












Click it and Unblock the Notifications