Maha Kumbh 2025: মহাশিবরাত্রিতে মহাকুম্ভে শাহি স্নান সারতে লাখ লাখ মানুষের ভিড়! কন্ট্রোল রুমে বসে নজর যোগীর
Maha Kumbh 2025: একেবারে শেষ লগ্নে মহাকুম্ভের শাহী স্নান। শিবরাত্রির (Mahashivratri 2025) পুণ্যতিথিতে সকাল থেকে অমৃত স্নান সারতে সঙ্গমে (Triveni Sangam) মানুষের ব্যাপক ভিড়। আজ বুধবারই শেষ শাহি স্নান। ফলে সে রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা সকাল থেকে ভিড় জমিয়েছেন মহাকুম্ভে।
এমনকী বিদেশ থেকেও বহু মানুষ প্রয়াগরাজে শাহি স্নান সারতে ভিড় জমিয়েছেন। মনে করা আজ মহাকুম্ভে (Maha Kumbh 2025) কয়েক লাখ মানুষ স্নান সারবেন। আর সেদিকে তাকিয়ে কড়া নিরাপত্তার মোড়কে সম্পূর্ণ প্রয়াগরাজ।

Maha Kumbh 2025: শাহি স্নান সেরেছেন ৬৫ কোটি মানুষ
দীর্ঘ ৪৫ দিন ধরে চলেছে মহাকুম্ভ। আজ মহাকুম্ভ মেলার ষষ্ঠ ও শেষ স্নান। ফলে শেষ সুযোগ নিতে বিপুল মানুষের সমাগম। ভোররাত থেকে শুরু হয়েছে শাহি স্নান। প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত ৫৫ লাখ মানুষ সঙ্গমের বিভিন্ন ঘাটে স্নান সেরেছেন। তবে সংখ্যাটা প্রতি সময় বাড়ছে বলেই দাবি। অন্যদিকে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাকুম্ভে এখনও পর্যন্ত ৬৫ কোটি মানুষ স্নান সেরেছেন বলে দাবি প্রশাসনের। যা নয়া রেকর্ড বলছেন আধিকারিকরা। আজ মহাশিবরাত্রি তিথিতে এই সংখ্যাটাও পার করে যাবে বলে দাবি।
Maha Kumbh 2025: নজর রাখছেন যোগী
গত একমাসেরও বেশি সময় ধরে চলা মহাকুম্ভে ঘিরে একাধিক ঘটনা ঘটেছে। পদপিষ্টে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই অবস্থায় শেষে শাহি স্নানকে ঘিরে যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষনাথ মন্দিরে তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
Uttar Pradesh CM Yogi Adityanath monitors the arrangements at the Maha Kumbh from the control room located at Gorakhnath Temple, as devotees reach for a holy dip on Maha Shivratri.
— ANI (@ANI) February 26, 2025
(Image Source: Information Department) pic.twitter.com/EyVdCAMK6V
সেখানে বসেই পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী। এছাড়াও প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ময়দানে নেমে সরজমিননে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
Maha Kumbh 2025: চলছে মহাশিবরাত্রি পুজোও
বলে রাখা প্রয়োজন, প্রয়াগরাজ ছাড়াও দেশের বিভিন্ন ঘাটে এদিন সকাল থেকে মহাশিবরাত্রি (Mahashivratri 2025) উপলক্ষে চলছে ভক্তদের শাহি স্নান। শুধু তাই নয়, মন্দিরগুলিতেও ব্যাপক মানুষের ভিড়। সকাল থেকেই কলকাতার বিভিন্ন শিবের মন্দিরে ভক্তদের ভিড়।
#WATCH | Devotees arrive at Shree Aadi Bhootnath Mandir, Shiva temple in Kolkata, West Bengal, to offer prayers on the occasion of #Mahashivratri2025 pic.twitter.com/rq7G66Q2yx
— ANI (@ANI) February 26, 2025
এছাড়াও বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে ভক্তদের পুজো দেওয়ার ভিড়। মহাশিবরাত্রি তিথি উপলক্ষে কোথাও কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য সব জাউগাগতেই পুলিশ প্রশাসনের কড়া নজরদারি চলছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications