Maha Ashtami 2023: শোভাবাজার রাজবাড়ির আদলে মণ্ডপ, মুম্বইয়ে নজর টানছে কুমারশানুর পুজো
কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে বাণিজ্য নগরীও মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে। বলি তারকারা ভিড় করছেন পুজো মণ্ডপে। বম্বে সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে বলি তারকা রানি মুখার্জি, কাজল, বিদ্যা ব্যালান থেকে শুরু করে একাধিক অভিনেত্রী ভিড় করেছিলেন। এরই মাঝে নজর কাড়ছে কুমার শানুর দুর্গাপুজো।
শোভাবাজার রাজবাড়ির আদেলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। বাণিজ্যনগরীতে কলকাতার ছোঁয়া এনে দিতেই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। মহাসপ্তমীতে পুজো উদ্বোধন করেন ধর্মেন্দ্র। প্রতিবছরের মতো এবছরও অনেকে হাজির হচ্ছেন কুমার শানুর পুজো দেখতে।

মুম্বইয়ের পুজো মানেই মুখার্জি বাড়ির পুজো বলেই বেশি পরিচিত। সেখানেই বলিউডের সিংহভাগ তারকা ভিড় করেন। মুম্বইয়ের পুজোর সব লাইমলাইট টেনে নিয়ে যায় এই মুখার্জি বাড়ির পুজো। রানি মুখার্জি, কাজল থেকে শুরু করে একাধিক তারকা ভিড় করেন এখানে। চার দিন ধরে ভোগ খাওয়া হয় প্যাণ্ডেলে। তারকারাও ভোগ পরিবেশন করেন। মুম্বইয়ের জনপ্রিয় দুর্গাপুজো গুলির মধ্যে একটা এই দুর্গাপুজো।
তবে গত কয়েক বছর ধরে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু িনজের বাড়িতে পুজো করছেন। সপ্তমীর দিন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়েছেন সঙ্গীতশিল্পী। গতবছর থেকে পুজো শুরু করেছিলেন তিনি। এবার দ্বিতীয় বছর। ধর্মেন্দ্র থেকে শুরু করে অনুপম খের এবং তাঁর মা এসেছিলেন পুজো দেখতে। একে একে তারকারা এই পুজোতে আসতে শুরু করেছেন। এবারে তিনিও ভোগ খাওয়ানোর আয়োজন করেছেন।












Click it and Unblock the Notifications