জাপানের ইজু দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প! সতর্কতা জারি প্রশাসনের
ফের ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে জাপান ( japan)। এদিন ভূমিকম্পটি হয় জাপানের ইজু দ্বীপপুঞ্জে। ভূপৃষ্ঠ থেকে ৪০৯.১ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের
ফের ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে জাপান ( japan)। এদিন ভূমিকম্পটি হয় জাপানের ইজু দ্বীপপুঞ্জে। ভূপৃষ্ঠ থেকে ৪০৯.১ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রিখটার স্কেলে এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরেই সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেওয়া রিপোর্ট অনুসারে, ৬.৩ মাত্রার ভূমিকম্পটি রাজধানী টোকিওর দক্ষিণে ইজু-ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে আঘাত হানে। টোকিও থেকে এর দূরত্ব প্রায় একহাজার কিমির মতো। গ্রিনিচের সময় অনুযায়ী সেই ভূমিকম্পটি হয় ভোর ৪.৪৯ নাগাদ।
তবে সোমবার ভূমিকম্প শুধু জাপানেই নয়, ইন্দোনেশিয়াতেও আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম ইন্দোনেশিয়ার কিছু অংশ। ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পটি হয় আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংকিলের ৪০ কিমি দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭ কিমি গভীরে ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে কোনও ভূমিকম্পরে ফলে গুরুতর ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এছাড়াও কোনও ভূমিকম্পের পরে কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ইন্দোনেশিয়ায় ২৭ কোটির বেশি মানুষ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের মধ্যে অবস্থান করেন। যে কারণে তারা মাঝে মধ্যে অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের শিকার হন।












Click it and Unblock the Notifications