ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান, একমাসে পরপর কম্পনে আতঙ্ক দ্বীপরাজ্যে
ফের একবার ভূমিকম্প অনুভূত হল আন্দামান দ্বীপপুঞ্জে। এদিন বিকেল ৫টা বেজে ৪ মিনিটে কম্পন অনুভূত হয়।
ফের একবার ভূমিকম্প অনুভূত হল আন্দামান দ্বীপপুঞ্জে। এদিন বিকেল ৫টা বেজে ৪ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ১২৯ কিলোমিটার দূরে কম্পনের উৎপত্তিস্থল ছিল বলে জানা গিয়েছে।

এই ভূমিকম্পের ফলে ভারত ও মায়ানমার দুই দেশেই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Earthquake of magnitude 5.1 struck the Andaman Islands region at 4:59 PM today.
— ANI (@ANI) March 23, 2019
এর আগে গত ২০ মার্চ, তারও আগে এই মার্চ মাসেই দুদিন ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে সেগুলির কোনওটাই ৫ ছাড়ায়নি। তবে এদিন সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতেও বারবার মাঝারি মাপের ভূমিকম্পে আন্দামান কেঁপে উঠেছে। এই মাসেও পরপর বেশ কয়েকবার কম্পন টের পাওয়া গেল দ্বীপরাষ্ট্রে।












Click it and Unblock the Notifications