মঙ্গলবার রাতের পর ফের বুধবার বিকেল! ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় দিল্লিবাসী
ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি। মঙ্গলবার রাত ১০.১৭ নাগাদ দিল্লি ছাড়াও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ, পাকিস্তান আফগানিস্তানের ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। তবে এদিন বিকেলের ভূমিকম্পের মাত্রা ছিল অনেকটাই কম। তবে আতঙ্কে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

বুধবার বিকেল ৪.৪২ নাগাদ দিল্লিতে ফের ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ২.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিম দিল্লিতে ৫ কিমি গভীরে।
Earthquake of Magnitude:2.7, Occurred on 22-03-2023, 16:42:35 IST, Lat: 28.66 & Long: 77.03, Depth: 5 Km ,Location: 17km WNW of New Delhi, India for more information Download the BhooKamp App https://t.co/fcjrL6M4Lb@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @DDNational @Ravi_MoES pic.twitter.com/20aQlnIS8f
— National Center for Seismology (@NCS_Earthquake) March 22, 2023
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন মঙ্গলবার রাত ১০.১৭ নাগাদ দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প হয়। যার কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ১৫৬ কিমি গভীরে। এই ভূমিকম্প কয়েক সেকেন্ডস্থায়ী হয়। এর ফলে বাসিন্দাদের মধ্যএ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই রাতে ঘর ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়।
এখমাস আগে ২২ ফেব্রুয়ারি দুপুর দেড়টা নাগাদ দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। হরিয়ানা, উত্তর প্রদেশ-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ৪.৪ সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল।












Click it and Unblock the Notifications