Madurai Train Fire: ভারত গৌরব স্পেশালে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন যোগী, খুলল কন্ট্রোল রুম

Madurai Train Fire: বিধ্বংসী আগুন ভারত গৌরব ট্র্যাভেল স্পেশালে ( Punalur-Madurai Express)। আর তাতে মর্মান্তিক মৃত্যু ৯ জনের। ঘটনায় ২০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শুক্রবার ভোররাতে এই ঘটনাটি ঘটে মাদুরাই স্টেশনের কিছু আগে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে রেল ( Indian Rail) । তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, অভিশপ্ত ওই ট্রেনে থাকা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

ভারত গৌরব স্পেশালে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন যোগী

এমনকি মৃতরাও উত্তরপ্রদেশেরই। ফলে পুরো পরিস্থিতির ( Madurai Train Fire) উপর নজর রাখছে যোগী আদিত্যনাথের সরকার। মুখ্য সচিবকে পুরো বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা যোগী করেছেন।

অন্যদিকে দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশও মুখ্যমন্ত্রী দিয়েছেন। তৈরি থাকতে বলা হয়েছে উত্তরপ্রদেশের সমস্ত হাসপাতালগুলিকেও। আর তা যাতে হয় সেজন্যে রেলের আধিকারিকদের সঙ্গে সরকারের আধিকারিকদের যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি ট্রোল ফ্রি নম্বরও জারি করা হয়েছে সরকারের তরফে।

Madurai Train Fire: কন্ট্রোল রুমের নম্বর

-- ১০৭০ ( টোল ফ্রি)
- ৯৪৫৪৪৪১০৮১
- ৯৪৫৪৪৪১০৭৫

সরকারের তরফে প্রত্যেক মৃতের পরিবারকে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদেরও দেওয়া হবে আর্থিক সাহায্য। রেলের তরফেও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আইআরসিটিসির তরফে স্পেশাল ট্রেনটি চালানো হচ্ছিল। ট্রেনটি ( Punalur-Madurai Express) উত্তরপ্রদেশের লখনউ থেকে রামেশ্বরম যাচ্ছিল বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+