হাইকোর্টের নির্দেশে বন্ধ হল মদের দোকান, শুধু অনলাইনে বিক্রির অনুমতি
করোনা লকডাউনের মধ্যে মদের দোকান খোলায় সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। তামিলনাড়ুতে মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে ভিঁড়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
করোনা লকডাউনের মধ্যে মদের দোকান খোলায় সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। তামিলনাড়ুতে মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে ভিঁড়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। এতে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় থাকছে না অভিযোগ করে মাদ্রাজ হাইকোর্টে মামলা হয়। তারপরেই বিচারপতি রায় দেন রাজ্য সরকারের পরিচালিত সব মদের দোকান বন্ধ করার নির্দেশ দেয়।

মদের দোকান বন্ধের নির্দেশ
কমল হাসানের দলের করা মামলার প্রেক্ষিতে তামিলনাড়ু মদের দোকান বন্ধের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য সরকার পরিচালিত সব মদের দোকান বন্ধ করতে হবে। কেবল মাত্র অনলাইনে মদ কেনাবেচা যাবে। সেটাও ১৭ মে পর্যন্ত।

রেকর্ড মদ বিক্রি তামিলনাড়ুতে
গোটা দেশে তৃতীয় দফার লকডাউন শুরুর সঙ্গে সঙ্গে মদের দোকান খোলা হয়। তাতে প্রথম দিনেই রেকর্ড মদ বিক্রি হয়েছে তামিলনাড়ুতে। প্রায় ১৭২ কোটি টাকার ব্যবসা হয়েছে সেদিন। শুধুমাত্র দোকান খোলার দিনেই মাদুরাইয়ে ৪৬. ৭৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

লাফিয়ে বাড়ছে সংক্রমণ
এদিকে তামিলনাড়ুতে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। তারপরে মদের দোকান খুলে দেওয়ায় সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা ভুলে গিয়েছেন সকলে। হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে মদের দোকানের সামনে। তারপরেই আদালতের দ্বারস্থ হন কমল হাসান এবং তাঁর দল। অবিলম্বে রাজ্যে মদের দোকান বন্ধের আর্জি জানান তিনি।

সিপিএমের বিক্ষোভ
মদের দোকান খোলার প্রতিবাদে এদিনে সিপিএমের মহিলাকর্মীরা বিক্ষোভ দেখান মাদুরাইয়ে। সরকারের দেওয়া বিনামূল্যের চাল রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিস পরিস্থিতি সামল দিতে লাঠিচার্জ করে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications