স্ত্রী নীলছবি দেখছে, এমনকী হস্তমৈথুনও করছে...বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে স্বামী! আবেদন শুনেই হাইকোর্ট বলল...

Madras High Court: বিবাহিত একজন মহিলা যদি একা বসে পর্ণ দেখেন এবং ব্যক্তিগতভাবে হস্তমৈথুন করেন তা কখনই স্বামীর প্রতি নিষ্ঠুরতা হতে পারে না। নজিরবিহীন নির্দেশে পারিবারিক আদালতের একটি আদেশকে বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট।

সংশ্লিষ্ট এই হাইকোর্টের বিচারপতি জিআর স্বামীনাথন (Justice G R Swaminathan) এবং আর পুর্ণিমার (Justice R Poornima) ডিভিশন বেঞ্চে সম্প্রতি এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।

divorce

শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুরুষদের ক্ষেত্রে হস্তমৈথুনকে যখন সাধারণ হিসাবে ধরা হয় সেক্ষেত্রে মহিলাদের কীভাবে কলঙ্কিত করা সম্ভব। শুধু তাই নয়, এক্ষেত্রে হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, হস্তমৈথুনের পরে পুরুষরা যৌন মিলনে লিপ্ত হতে পারেন না, মহিলাদের ক্ষেত্রেও বিষয়টি এক।

এমনকী স্ত্রীর হস্তমৈথুনের অভ্যাসের ফলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক যে প্রভাবিত হয়েছে সেই প্রমাণ পাওয়া যায়নি। ফলে স্বামীর ডিভোর্সের আবেদন খারিজ করে মাদ্রাজ হাইকোর্ট স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে এক্ষেত্রে ফ্যামিলি আদালতের নির্দেশই ঠিক।

তবে এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক পর্যবেক্ষণ করেন বিচারপতি জিআর স্বামীনাথন এবং আর পুর্ণিমার ডিভিশন বেঞ্চ। মাদ্রাজ হাইকোর্টের বক্তব্য, যদি কোনও মহিলা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় তাহলে বিবাহবিচ্ছেদের প্রশ্ন উঠতে পারে। কিন্তু কোনও মহিলা নিজের আনন্দের জন্য লিপ্ত হয় তাহলে তা কখনই ডিভোর্সের কারণ হতে পারে না। এমনকী স্বামীর প্রতি তাঁর নিষ্ঠুরতাও বলা যায় না বলেও কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের।

বলে রাখা প্রয়োজন, ২০১৮ সালে হিন্দু রীতিনীতি মেনে মামলাকারী এক মহিলাকে বিয়ে করেন। বড় করে না, স্থানীয় মন্দিরে একে অপরকে বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ ছিল। বছরর পর বছর ঘুরলেও দুজনের কোনও সন্তান ছিল না। ২০২০ সালে দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন। যদিও স্ত্রী স্বামীর কাছে থাকতে চেয়ে আবেদন জানান। কিন্তু কোনও মতে একসঙ্গে থাকার পক্ষে ছিলেন না স্বামী। যা নিয়ে নতুন করে ওই দম্পতির মধ্যে সমস্যা তৈরি হয়।

এরপরেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয়। যেখানে স্ত্রী'য়ের বিরুদ্ধে পরন দেখা এবং হস্তমৈথুনের অভিযোগ করেন। যদিও দীর্ঘ শুনানি শেষে পারিবারিক আদালত এহেন আবেদন খারিজ করে দেয়। যদিও নিম্ন আদালতের এহেন রায়কে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ২০২৪ সালে এই সংক্রান্ত মামলা দায়েরর করেন। সেখানে চাঞ্চল্যকর অভিযোগে স্ত্রী'য়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ দাবি করেন। কিন্তু সেখানেও এহেন আবেদন খারিজ হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+