এবার কলকাতাতেও খুলতে পারে সুপ্রিম কোর্টের শাখা! কোন আবেদন জানালেন হাইকোর্টের বিচারপতি
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টে (supreme court) যাওয়ার অসুবিধা। সেই কারণে কেন্দ্রের কাছে সংবিধান সংশোধন (constitution amendment) করে সুপ্রিম কোর্টের আঞ্চলিক শাখা (regional branches) তৈরির
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টে (supreme court) যাওয়ার অসুবিধা। সেই কারণে কেন্দ্রের কাছে সংবিধান সংশোধন (constitution amendment) করে সুপ্রিম কোর্টের আঞ্চলিক শাখা (regional branches) তৈরির দাবি তুললেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কিরুবাকরণ। একটি আইন সংক্রান্ত সংবাদ মাধ্যমে এব্যাপারে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

মানুষের প্রতি অবিচার
সুপ্রিম কোর্ট এবং এর ট্রাইবুনালগুলি সবই নতুন দিল্লিতে। এর কোনও আঞ্চলিক শাখা নেই। দিল্লি থেকে যাঁরা দূরে থাকেন, তাঁদের প্রতি অবিচার করার সামিল বলে মন্তব্য করেছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবাকরণ। অনেক মানুষ বিচারের মহান দুর্গে পৌঁছতে পারছেন না বলেও মন্তব্য করেছেন তিনি। ১৯৫০ সাল থেকে মানুষের প্রতি অবিচার হয়ে চলেছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। তিনি আরও বলেছেন, দিল্লির আইনজীবীরা অনেক বেশি চার্জ নেনষ পাশাপাশি আবেদনকারীকেও দীর্ঘ পথ যেতে হয়, এবং টাকা খরচ করতে হয়।

সংবিধান সংশোধনের প্রস্তাব
বর্তমান পরিস্থিতি বিচারপতি তাই কেন্দ্রীয় সরকারকে বিষয়টি প্রতিকার করতে অনুরোধ করেছেন। এব্যাপারে তিনি কেন্দ্রের কাছে সংবিধান সংশোধনেরও প্রস্তাব দিয়েছে। যা এর আগে একাধিক ল কমিশন এবং সংসদীয় কমিটিগুলি প্রস্তাব হিসেবে দিয়েছিল।
বিচারপতি কিরুবাকরণ বলেছেন এইসব পর্যবেক্ষণ অন্ধকারে বিলাপ কিংবা অপ্রাসঙ্গিত হিসেবে যেন না দেখা হয়। এব্যাপারে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, সব মানুষের সুবিধার জন্য খুব তাড়াতাড়ি দিল্লিতে থাকা বার কাউন্সিল অফ ইন্ডিয়া-সহ সব ট্রাইবুনালের সার্কিট বেঞ্চ কিংবা স্থায়ী বেঞ্চ যেন প্রত্যেক জোনে তৈরি করা হয়।

দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টের আঞ্চলিক শাখার দাবি
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ সামনে আসার অনেক আগেই অবশ্য সুপ্রিম কোর্টের আঞ্চলিক শাখা তৈরির দাবি উঠেছে। প্রকাশিত খবর অনুযায়ী, বিচারপতি এও উল্লেখ করেছেন, দেশের বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টের বেঞ্চ স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চেষ্টাকে সুপ্রিম কোর্টের তরফে নিরর্থক বলে উল্লেখ করা হয়েছে।

আরও বেশি সংখ্যায় বিচারপতি নিয়াগ করা হোক
- সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা এই মুহূর্তে ৩৪। বিচারপতি কিরুবাকরণ বলেছেন, ৩৪ জন বিচারপতি যথেষ্ট নয়। আরও বেশি সংখ্যায় বিচারপতি নিয়োগ করতে হবে। নিজের অবসরগ্রহণের আগের দিন অর্থাৎ ১৯ অগাস্ট নিজের এই পর্যবেক্ষণ দিয়েছেন ওই বিচারপতি।
- কার্তিক রঙ্গনাথন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চেন্নাইয়ে অবস্থিত তামিলনাড়ু ও পুদুচেরির বার কাউন্সিল যে আদেশ পাশ করেছিল তার বিরুদ্ধে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের বার কাউন্সিলে আবেদন করতে পারেননি। ওই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতেই বর্তমান পরিস্থিতি সামনে এসে পড়েছে। এই বিষয়টির শুনানিতে অংশ নিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি এন কিরুবাকরণ এবং বিচারপতি আর পঙ্গিয়াপ্পান।
- এছাড়াও বিচারপতি তথ্য দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টে মামলাকারীর সংখ্যা উত্তর ভারতের রাজ্যগুলির থেকে বেশি। যেখানে ১২% কেস হয় দিল্লি থেকে, ৮.৯ শতাংশ মামলা হয় পঞ্জাব-হরিয়ানা থেকে, ৭% উত্তরাখণ্ড, ৪.৩% হিমাচল প্রদেশ থেকে। কিন্তু মাদ্রাজ হাইকোর্টের কোনও নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের সংখ্যা শতাংশের নিরিখে ১.১%। ২.৫% হয় কেরল থেকে আর ২.৮% অন্ধ্রপ্রদেশ থেকে।












Click it and Unblock the Notifications