Telangana Assembly Election 2023: মান্দা কৃষ্ণকে জড়িয়ে ধরেন মোদী! তেলেঙ্গানার ভোটে ফ্যাক্টর হবে মাদিগারা?
Telangana Assembly Election 2023: সামনেই তেলেঙ্গানা নির্বাচন। সে রাজ্যের নির্বাচনে এবার ওবিসি এবং দলিত সম্প্রদায়কে পাখির চোখ করেছে বিজেপি। আর সেই লক্ষ্যেই এগোচ্ছে মোদী-শাহ। তেলেঙ্গানার ক্ষমতায় আসলে দলিত কিংবা ওবিসি সম্প্রদায় থেকে কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানোর কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানা (Telangana Assembly Election 2023) সফরে গিয়ে দলিত তথা মাদিগা সম্প্রদায়ের নেতা মান্দা কৃষ্ণ মাদিগার সঙ্গে কথা বলেন। এমনকি মান্দা কৃষ্ণ মাদিগাকে মোদীকে জড়িয়ে কাঁদতে পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, মাদিগাকে শান্তনা দিতেও দেখা যায়।

তেলেঙ্গানায় তফশিলি জাতিভুক্ত এই সম্প্রদায় বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে। মূলত চামড়ার কাজ করে থাকেন এই সম্প্রদায়ের মানুষ। তেলেঙ্গানার রাজনীতিতে (Telangana Assembly Election 2023) বড় প্রভাব রয়েছে এই সম্প্রদায়ের মানুষের। আর সেটাই পাখির চোখ করে এবার তেলেঙ্গানা দখলে মরিয়া বিজেপি শিবির!
কিন্তু তেলেঙ্গানায় তফশিলি জাতিভুক্ত এই সম্প্রদায়ের মানুষ কি বিজেপিকে বিশ্বাস করবে? মানুষকে পাশে পাবে বিজেপি? তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তাঁদের ইস্তেহারে এই মাদিগাদের কথা উল্লেখ করেছিল। কিন্ত্য গত ৯ বছরে কিছুই হয়নি। এই মাদিগাদের দাবি মেটানোর জন্যে কৃষ্ণ মাদিগা আন্দোলন করছেন গত ৩০ বছর ধরে। ১৯৯৪ সালে এমআরপিএস (Madiga Reservation Porata Samiti) তৈরি করেছিলেন কৃষ্ণ মাদিগা। এসসি কোটায় সংরক্ষণের দাবিতে সেটি চালু করা হয়েছিল।
#WATCH | Telangana: PM Modi consoles MRPS (Madiga Reservation Porata Samiti) chief Manda Krishna Madiga, who got emotional during a public rally in Hyderabad pic.twitter.com/mikvyuR1sW
— ANI (@ANI) November 11, 2023
অন্ধ্রপ্রদেশে যেমন মালাদের আধিপত্য বেশি তেমন তেলেঙ্গানায় মাদাগিাদের আধিপত্য অনেকটাই বেশি। মালারা সাধারণ ভাবে শিক্ষা-কর্মসংস্থানের দিক থেকে মাদাগিাদের থেকে অনেকটাই এগিয়ে। আর এই বিষয়ে মাদাগিরাও চান এগোতে।
কিন্তু সরকার বদলেছে, কিন্ত্য কেউ কথা রাখেনি। এমনকি বিজেপিও কেন্দ্রে ক্ষমতায় এসে কিছুই করেনি মাদিগাদের জন্যে। আর এবার তেলেঙ্গানা নির্বাচনে তাঁদেরই ইস্যু করলেন মোদী। কৃষ্ণ মাদিগার সঙ্গে সাক্ষাতে মোদী জানিয়েছেন, আমি আপনাদের কাছে কিছু চাইতে আসিনি। শুধু সেই সব রাজনৈতিক দল যারা আপনাদের সঙ্গে আপনাদের স্বাধীনতা হরণ করেছে, তাদের হয়ে ক্ষমা চাইতে এসেছি।












Click it and Unblock the Notifications