টিকিট নেই তাই ট্রেন থেকে ধাক্কা টিটির, মৃত বৃদ্ধা!

বেরচা (মধ্যপ্রদেশ), ২৭ সেপ্টেম্বর : সঠিক টিকিট না থাকায় ৫৫ বছর বয়সের এক মহিলাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে খুন করার অভিযোগ উঠল টিটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাজাপুর জেলায়।

শনিবার দুপুরে ভোপাল থেকে ২৫০ কিলোমিটার দূরে বেরচা রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে রেলট্র্যাকে পড়ে মৃত্যু হয় ওম কুমারী তেমের নামের ওই মহিলার।

বেরচায় এক মেয়ের শেষকৃত্যের কাজ শেষ করে দুই মেয়ে, এক ছেলে ও এক জামাইয়ের সঙ্গে ভোপালে ফিরছিলেম ওম কুমারী দেবী।

টিকিট নেই তাই ট্রেন থেকে ধাক্কা টিটির, মৃত বৃদ্ধা!

মৃতা ওম কুমারী দেবীর জামাই জিতেন্দ্র বাঁকড়ে জানিয়েছেন, তেমর পরিবারের কাছে সাধারণ কামরার টিকিট ছিল। কিন্তু যখন তারা দেখলেন ইন্দোর-জম্মু তাভি মালওয়া এক্সপ্রেস ভিড়ে গিজগিজ করছে তখন তারা সংরক্ষিত বগিতে চড়ে পরেন।

ওম কুমারী দেবীর মেয়ে নেহা জানিয়েছেন, যখন ট্রেনটি স্টেশন ছেড়ে সবে বেরতে যাচ্ছে তখম থেকেই টিকিট চেকার চেঁচামিচি শুরু করে দেন। যাদের কাছে সাধারণ কামরার টিকিত রয়েছে অথচ সংরক্ষিত কামরায় চড়েছেন তাদেরকে ধাক্কা দিয়ে সংরক্ষিত কামরা থেকে বের করে দেন।

নেহার কথায়, "আমি আচমকা দেখি আমার মাকে টিটি ধাক্কা দিলেন আর মা ট্রেন থেকে পড়ে গেলেন। এখন আমি ও আমাদের পরিবার শুধুমাত্র ওই নির্দিষ্ট টিকিট চেকারের শাস্তির কামনা করছি।"

রেল কর্তৃপক্ষের তরফে ট্রেন থেকে পড়ে ওম কুমারী দেবীর মৃত্যুর ঘটনার কথা স্বীকার করা হয়েছে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল এবং এর জন্য কে দায়ী তা কেবলমাত্র তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে রেল।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+