মধ্যরাতের নির্দেশে আস্থাভোট! মধ্যপ্রদেশে কমল সরকারকে রাজ্যপালের বড়সড় বার্তা

মধ্যপ্রদেশে মহানাটকীয় পরিস্থিতি আরও খানিকটা উস্কে যেতে পারে আস্থাভোট ঘিরে। শনিবার মধ্যরাতেই কংগ্রেস সরকারের কাছে নির্দেশ এসে গিয়েছে যে সোমবার মধ্যপ্রদেশে আস্থাভোট সংগঠিত করতে হবে। ফলে এবার সংখ্যাগরিষ্ঠতার পেশী শক্তির লড়াই শুরু হতে চলেছে 'হিন্দুস্তান কি দিল' মধ্যপ্রদেশের রাজনৈতিক অলিন্দে।

রাজ্যপালের নির্দেশ

রাজ্যপালের নির্দেশ

কমলনাথ সরকারকে এদিন রাজ্যপাল লালজি ট্যান্ডন জানিয়েছেন , 'আমি জানতে পেরেছি ২২ জন বিধায়ক মধ্যপ্রদেশের স্পিকারের কাছে ইস্তফা পত্র দিয়েছেন। .. আমি গোটা বিষয়টি মিডিয়ার মাধ্যমে দেখেছি'। এরপরই তিনি জানান, ওই বিধায়করা তাঁকেও গোটা বিষয়টি অবহিত করেছেন। ফলে মধ্যপ্রদেশে প্রয়োজন আস্থাভোটের।

আস্থাভোটের দিনক্ষণ

আস্থাভোটের দিনক্ষণ


এরপর রাজ্যপাল জানিয়ে দেন আগামী ১৬ মার্চ সোমবার আস্থাভোটের আয়োজন করতে হবে কমল সরকারকে। সোমবার ১১ টা থেকে এই আস্থাভোট সংগঠিত হবে।

 আস্থাভোট ঘিরে বিশেষ নির্দেশ

আস্থাভোট ঘিরে বিশেষ নির্দেশ

মধ্যপ্রদেশের রাজ্যপাল কংগ্রেস সরকারকে সাফ নির্দেশ দিয়ে জানিয়েছেন যে , আস্থাভোট যে সংগঠিত হবে, তার জন্য একটি বিশেষ ভিডিও করতে হবে। গোটা পর্বটি ভিডিও বন্দি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে এই ভিডিও করার নির্দেশ দেওয়া হয়।

মধ্যপ্রদেশে মহাপতনের আশঙ্কা!

মধ্যপ্রদেশে মহাপতনের আশঙ্কা!

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের মহাপতনের আশঙ্কা চলছে। দলের তরুণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছাড়তেই ২২ জন বিধায়ক ইস্তফা দেন। তাঁরা যদিও বিজেপিতে যোগ দেননি, তবুও শোনা যাচ্ছে, এই ২২ জন বিজেপিতে যেতে গিয়েও শেষ মুহূর্তে বেঁকে বসেছেন। এমন পরিস্থিতিতে একটি রুদ্ধশ্বাস আস্থাভোটের অপেক্ষায় প্রহল গুনছে কংগ্রেস ও বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+