প্রবল বর্ষণে ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ৯ শিশুর
বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশও। বড় বিপর্যয় সেখানে। প্রবল বৃষ্টিতে মন্দিরের দেওয়াল চাপা পড়ে ৯ শিশু মারা গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। এখনও দেওয়ালের নীচে চাপা পড়ে রয়েছেন অনেকে।
সাগরের জেলা শাসক জানিয়েছেন রবিবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মন্দিরের দেওয়ালটি। ৯ শিশু দেওয়াল চাপা পড়ে সঙ্গে সঙ্গে সেখানে মারা যান। আহত হয়েছে আরও অনেক শিশু। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যে ৯ শিশুর মৃত্যু হয়েছে তাদের বয়স ১০ থেকে ১৫ বছরে্র মধ্যে। সাগর জেলার সাহাপুর গ্রামে চলছিল ধর্মিয় অনুষ্ঠান তখনই ঘটে এই দুর্ঘটনা। ৫০ বছরের পুরনো ছিল মন্দিরের সেই দেওয়াল।

ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। জেসিবি এবং বুল্ডোজার নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে দেওয়ালের বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হচ্ছে। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের রেওয়া জেলাতেও চার শিশুর মৃত্যু হয়েছিল দেওয়াল চাপা পড়ে। শনিবার এই নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক প্রকাশ করেছেন। এবং মৃত শিশুদের পরিবারকে ২ লক্ষ করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে দেশের একাধিক রাজ্যে ভয়ঙ্কর বর্ষণ চলছে। কেরলের ওয়েনাড়ে প্রবল বর্ষণে ধস নেমে মৃতের সংখ্যা ৫০০ পার করে গিয়েছে। আজও চলছে উদ্ধারকাজ। আরও দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চালাচ্ছে। অন্যদিকে হিমালচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
কেদারের পথে একের পর এক ধসে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আটকে রয়েছেন পুন্যার্থীরা। অন্যদিকে হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে মান্ডির বির্তীর্ণ এলাকা। নদীর গর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি-ঘর-রাস্তা। একের পর এক ধসে বন্ধ জাতীয় সড়ক। সিমলা-মানালি যাওয়ার রাস্তাতেও প্রবল ধস নেমেছে বলে জানা গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা হিমাচল প্রদেশে।












Click it and Unblock the Notifications