কুকুরে নামে আধার কার্ড বানিয়ে গ্রেফতার
ভিন্দ (মধ্যপ্রদেশ), ৩ জুলাই : বাড়ির পোষা কুকুরের নামে আধার কার্ড বানিয়ে গ্রেফতার হল এক ব্যক্তি।
আজম খান (৩৫) নামে ওই ব্যক্তি মধ্যপ্রদেশের উমরি জেলায় আধার কার্ড নথিভুক্তকরণ এজেন্সিতে সুপারভাইজারের কাজ করত। অভিযোগ ওঠে, নিজের কুকুরের নামে আধার কার্ড বানিয়েছে সে। এরপরই পুলিশ গিয়ে আজম খানকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ভিন্দের পুলিশ সুপারিনটেনডেন্ট নবনীত ভাসিন।

সারমেয়টির জন্য বানানো আধার কার্ডে লেখা বিবরণ অনুযায়ী এটির নাম টমি সিং। পিতার নাম শেরু সিং। জন্মের তারিখ লেখা হয়েছে ২৬ নভেম্বর ২০০৯ সাল। কুকুরটির লিঙ্গ পুরুষ হিসাবে লেখা রয়েছে আধার কার্ডে।
ঘটনা হল, ভিন্দ এলাকার বাসিন্দারা আধার কার্ডের সুবিধা পাচ্ছেন না বলে কিছুদিন আগে অভিযোগ ওঠে। কেউ কেউ বাড়ির পোষ্যদের নামে কার্ড তৈরি করেছে বলেও নির্দিষ্ট তথ্য আসে পুলিশের কাছে। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে এই অভিনব তথ্য।
পুলিশ আজম খানকে গ্রেফতার করে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা নথিভুক্ত করেছে। আর কোনও জালিয়াতি সে করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও কয়েকদিন আগে পিজি হাসপাতালে কুকুরের ডায়লিসিস হয়েছে এবং এক আইটিআই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি ছাপানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications