মধ্যপ্রদেশে উল্টো স্রোত! বিজেপি ব্যাকফুটে দলবদলের খেলায় ,আসরে কম্পিউটার বাবা

সারা দেশে যখন দলবদলের হাওয়ায় অন্যান্য দল থেকে নেতা মন্ত্রীরা এসে পড়ছেন বিজেপি শিবিরে, তখন কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে অন্য ছবি।

সারা দেশে যখন দলবদলের হাওয়ায় অন্যান্য দল থেকে নেতা মন্ত্রীরা এসে পড়ছেন বিজেপি শিবিরে, তখন কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে অন্য ছবি। কংগ্রেস শাসিত কমলনাথ সরকারের মধ্যপ্রদেশে ইতিমদ্যেই বিধানসভায় একটি বিল পাশের সময় ২ জন বিজেপি বিধায়ক সমর্থন করে সরকার পক্ষকে। আর এমন চাঞ্চল্যকর রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক জল্পনা উস্কে দিলেন সেরাজ্যের কংগ্রেস সমর্থন ধর্মগুরু কম্পিউটার বাবা।

মধ্যপ্রদেশে উল্টো স্রোত! দলবদলের খেলায় বিজেপি ব্যাকফুটে,আসরে কম্পিউটার বাবা


এককালে মধ্যপ্রদেশে বিজেপির শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভায় ছিলেন এই কম্পিউটার বাবা। তবে লোকসভা ভোটের সময় তিনি দল বদলে চলে আসেন কংগ্রেস শিবিরে। আর মধ্যপ্রদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে কম্পিউটার বাবার দাবি, ৪ বিধায়ক সেখানে বিজেপি থেকে কংগ্রেসে আসার জন্য তৈরি হয়ে রয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের আনা বিলে ২ বিজেপি বিধায়কের সমর্থন নিয়ে অস্বস্তিতে মধ্যপ্রদেশের গেরুয়া শিবির। এরমধ্যে কম্পিউটার বাবার টিপ্পনি আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে।

এদিকে, মধ্যপ্রদেশে এমন এক পরিস্থিতিতে বিজেপি শিবির ক্রমাগত দাবি করে চলেছে কর্ণাটকের মতো যে কোনও মুহূর্তে মধ্যপ্রদেশেও সরকার ফেলে দিতে পারে বিজেপি। তবে এর মধ্যে কম্পিউটার বাবার বক্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা আরে বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+