Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিন্দি বলয়ের দখল কার হাতে থাকবে? মধ্যপ্রদেশ ফলাফল নিয়ে অঙ্ক কষছে কংগ্রেস-বিজেপি

রবিবারের সারাদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস ও বিজেপির জন্য। মধ্যপ্রদেশ এই মুহূর্তে পাখির চোখ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে। ২০২৪ সালের নিরিখে এই মুহূর্ত অপেক্ষা করছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে কার দিকে পাল্লা ভারী? সেই দিকেই রীতিমতো শুরু হয়েছে চর্চা।

হিন্দি বলয়ের উপর নির্ভর করছে বিজেপির ভোটব্যাঙ্ক। গেরুয়া শিবির আশা রাখছে, এবারেও মধ্যপ্রদেশ তাদের হাতেই থাকবে। ২৯ টি লোকসভা কেন্দ্র রয়েছে মধ্যপ্রদেশে। বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়েই বিজেপি আগামী দিনের রাস্তা তৈরি করবে। ৪০০ আসনে জেতার কথা নরেন্দ্র মোদী এন্ড কোং বারবার দাবি করছেন। সেই সংখ্যা পার করতে গেলে মধ্যপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য।

মধ্যপ্রদেশ ফলাফল নিয়ে অঙ্ক কষছে কংগ্রেস-বিজেপি

মধ্যপ্রদেশের ভোটব্যাঙ্ক হিন্দি বলয়কে আরও বেশি উৎসাহিত করবে। শুধু তাই নয়, বিহার ও উত্তর প্রদেশের ভোট ব্যাঙ্কের দিকেও এর প্রভাব পড়ার প্রভূত সম্ভাবনা থাকছে। সে কারণেই রাজনৈতিক ক্ষেত্রে মধ্যপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।

১৮ বছর ধরে ক্ষমতার বিরোধিতার রাজনীতি চলছে এই রাজ্যে। তবে এবার বিজেপি শেষ হাসি হাসবে। এমন ইঙ্গিত পাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। কৈলাস বিজয়বর্গীয় ও তার ছেলের প্রভাব রয়েছে। ডবল ইঞ্জিন সরকার কতটা ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে? সেই বিষয়ে চর্চা চলছে।

কিন্তু শেষপর্যন্ত কোন দিকে মানুষের মতামত যায়? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই রয়েছে। বিজেপি কেন্দ্রীয় সাংসদ নরেন্দ্র তোমরকে প্রার্থী করেছিল। এবারের বিধানসভা ভোটে কোনওভাবেই এবার হালকা ছলে এই নির্বাচনকে নেওয়া হচ্ছে না। তা প্রচারের হাবভাবেই পরিষ্কার। সেমি ফাইনাল ভোটে এতটুকু জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। কিন্তু তারপরেও কী হবে, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে।

শিবরাজ চহ্বান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। বিরোধিতা তার ক্ষেত্রেও রয়েছে। জিতলে তাকে মুখ্যমন্ত্রী করা হবে না। একথা বলা হয়েছে একাধিকবার। কিন্তু তার ভোটব্যাঙ্কও রয়েছে মানুষের কাছে। তার জনসমর্থনও যথেষ্ট বেশি। 'মামাজি' ডাক উপেক্ষা করা কি আদৌ সম্ভব হবে? প্রশ্ন থাকছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশে একাধিকবার প্রচারে এসেছেন। বিভিন্ন সময়ে তিনি এই রাজ্য সম্পর্কে রাজনৈতিক ঘুঁটি সাজিয়ে দিয়েছেন। বিজেপি ভোটব্যাঙ্ক যাতে নিজস্ব জায়গা ধরে রাখতে পারে, সেজন্য আরএসএস, সেবকদেরও নামিয়ে দেওয়া হয়েছিল মাঠে।

এদিকে কমল নাথকে ঘিরেও একইভাবে কংগ্রেস তাদের জমি ধরে রাখতে মরিয়া। তাকে সামনে রেখে কংগ্রেস লড়াই করতে চেয়েছে। অন্যদিকে কমল নাথের কাছেও এটি একটি বড় চ্যালেঞ্জ। সেমি ফাইনালে ভালো ফল নিশ্চিত ভাবে ফাইনালকে অনেক এগিয়ে দেবে। কংগ্রেস শিবির আলাদা করে অক্সিজেন পাবে। এ কথা বলার অপেক্ষা রাখে না।

রাজনৈতিক কর্মকাণ্ডে ছেলে নকুল যথেষ্ট নজরে রয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে চর্চা হতেই পারে। ফলে রাজনৈতিক উত্তরসূরী হিসেবে কমলনাথ চাইবেন তার ছেলে জায়গা পাক।হিন্দি বলয় শেষ পর্যন্ত কার দখলে থাকবে? তার জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+