মধ্যপ্রদেশে পুরভোটে বিজেপিকে জোর টক্কর কংগ্রেসের, কপালে ভাঁজ শিবরাজের

মধ্যপ্রদেশে পুরভোটে বিজেপিকে জোর লড়াই দিল কংগ্রেস। বলতে গেলে বিজেপি শাসিত এই রাজ্যে নৈতিক জয় হয়েছে কংগ্রেসের।

মধ্যপ্রদেশে পুরভোটে বিজেপিকে জোর লড়াই দিল কংগ্রেস। বলতে গেলে বিজেপি শাসিত এই রাজ্যে নৈতিক জয় হয়েছে কংগ্রেসের। ১৯টি পুরসভায় একটিতে সভাপতি পদ পেল নির্দল। বাকী ৯টি করে পুরসভা দখলে রাখল কংগ্রেস ও বিজেপি।

মধ্যপ্রদেশে বিজেপিকে জোর টক্কর কংগ্রেসের

তবে সবকটি পুরসভা মিলিয়ে আসনের দিক থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে ১৯৪টি আসন। ১৫৪টি আসন পেয়েছে কংগ্রেস। নির্দলরা ৩টি আসন পেয়েছে।

এই বছরের শেষে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি একদশকের বেশি সময় ধরে এখানে ক্ষমতায় রয়েছে। তবে গুজরাতে যেভাবে কংগ্রেস কড়া টক্কর দিয়েছে, সেভাবেই বিজেপিকে মধ্যপ্রদেশে কড়া টক্কর দিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মধ্যপ্রদেশে পাঁচটি জেলা ধর, বরওয়ানি, খাণ্ডওয়া, গুনা, অনুপ্পুরে ভোট হয়েছিল গত ১৭ জানুয়ারি। শনিবার ভোটের ফলাফল প্রকাশিত হয়। কংগ্রেসের এই ভালো ফলাফল অবশ্যই বিজেপিকে চিন্তার রাখবে সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+