২০ মন্ত্রীর ইস্তফা, সংকটে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার
মধ্যপ্রদেশে রাজনৈতিক সংকট ঘনীভূত। সোমবার রাতে কমলনাথের সঙ্গে বৈছকে প্রায় ২০ জন ক্যাবিনেটমন্ত্রী তাঁদের ইস্তফা দেন বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশে রাজনৈতিক সংকট ঘনীভূত। সোমবার রাতে কমলনাথের সঙ্গে বৈছকে প্রায় ২০ জন ক্যাবিনেটমন্ত্রী তাঁদের ইস্তফা দেন বলে জানা গিয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে বিধানসভার বাজেট অধিবেশ শেষ হওয়ার পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে।

কংগ্রেসের অভিযোগ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশাপাশি আরও ছয়মন্ত্রীর ফোনে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তাঁদের ফোন সুইচড অফ। তালিকায় রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী তুলসী সিলাভত, শ্রমমন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া, পরিবহণমন্ত্রী গোবিন্দ সিং রাজপুত, মহিলা ও শিশু দফতরের মন্ত্রী ইমারতি দেবী, প্রদ্যুন্মসিং তোমার এবং স্কুল শিক্ষামন্ত্রী প্রভুরা চৌধুরী।
মধ্যপ্রদেশের শাসক কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি কংগ্রেস সরকারকে ফেলতে চাইছে। মধ্যপ্রদেশে খুব স্বল্প সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কংগ্রেসের। ২৩০ আসনের বিধানসভায় কংগ্রেসের ১১৪ জন এবং বিজেপির ১০৭ জন বিধায়ক রয়েছে।

তড়িঘড়ি ভোপালে কমলনাথ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ গিয়েছিলেন দিল্লিতে। এই খবর পাওয়ার পর তিনি তড়িঘড়ি দিল্লিতে ফিরে আসেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তিনি দিল্লি গিয়েছিলেন।

রাতেই ক্যাবিনেট বৈঠক, মন্ত্রীদের ইস্তফা
ভোপালে ফিরে রাতেই ক্যাবিনেট বৈঠকে বসেন কমলনাথ। কুড়িজন মন্ত্রী সেখানে হাজির ছিলেন বলে জানা গিয়েছে। কমলনাথের অনুগত মন্ত্রী সজ্জন সিং ভার্মা জানিয়েছেন, বৈঠকে থাকা সবমন্ত্রী ইস্তফা দিয়েছেন। তারা নতুন করে মন্ত্রিসভা গঠনের অনুরোধ করেছেন বলে দাবি করেছেন মন্ত্রী।

মন্ত্রিসভার রদবদল হতে পারে আগামী মাসে
রাজ্য কংগ্রেসের এক নেতা বলেছেন, আগামী মাসে বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে।












Click it and Unblock the Notifications