স্বচ্ছ্ব ভারত অভিযানের নামে কোটি কোটি টাকার 'দরজা কেলেঙ্কারি', কোথায় ঘটল এমন ঘটনা
এবার মধ্যপ্রদেশে দরজা কেলেঙ্কারি সামনে এল। শিবরাজ সিং চৌহানের সরকার কেলেঙ্কারির খবর জানতে পেরেই যাচাইয়ের নির্দেশ দিয়েছে।
ব্যাপম কেলেঙ্কারির পরে এবার মধ্যপ্রদেশে দরজা কেলেঙ্কারি সামনে এল। শিবরাজ সিং চৌহানের সরকার কেলেঙ্কারির খবর জানতে পেরেই যাচাইয়ের নির্দেশ দিয়েছে। স্বচ্ছ্ব ভারত মিশনকে সামনে রেখে এই কেলেঙ্কারি হওয়ায় ফের বিতর্ক শুরু হয়েছে।

ঘটনা হল, স্বচ্ছ্ব ভারত অভিযানের জন্য শৌচাগার তৈরিতে দরজার অর্ডার দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের গুনায়। কথা ছিল, লোহার দরজাগুলির ওজন হবে ১৪ কেজি। তবে প্রশাসনের তরফে তদারকিতে ধরে পড়ে, দরজার ওজনে কারচুপি রয়েছে। ওজন মাত্র ৪ কেজি।
যে সংস্থাকে দিয়ে দরজা বানানো হয়েছে তারা মাত্র ৪ কেজি ওজনের দরজা বানিয়ে দিয়েছে। যার ফলে সরকারের ২ কোটি টাকা ক্ষতি হয়েছে। সরকারি তরফে দরজার জন্য ১২ হাজার টাকা মঞ্জুর করা হয়েছিল। তার অনেক কমেই দরজা বানানো হয়েছে।
এই দুর্নীতিতে কারা জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। স্বচ্ছ্ব ভারত মিশনের নামে যে কেলেঙ্কারি চলেছে তার পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমনটাই মনে করছেন তদন্তে নামা সরকারি কর্তারা।
এই কেলেঙ্কারি খুঁজে বের করেছেন গুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়াজ আহমেদ খান। যিনি এর আগে বহু কেলেঙ্কারির পর্দাফাঁস করেছেন। এবং তার জেরে বহুবার তাঁকে বদলি হতে হয়েছে।
সম্প্রতি আর একটি কেলেঙ্কারি তার চোখে পড়েছে। তিনি গুনায় ২০০ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করিয়েছেন। তার মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছে। এখানকার ১৫৫টি গ্রাম যেগুলিকে উন্মুক্ত শৌচালয়হীন বলে ঘোষণা করা হয়েছিল সেখানে সকাল হলেই সকলে হাতে লোটা নিয়ে শৌচ করতে যেতেন। যা চোখে পড়ার পরই ব্যবস্থা নেন এই সরকারি আধিকারিক। তাই নতুন করে নেতাদের রোষে পড়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications