মধ্যপ্রদেশ:কমল ছেড়ে পদ্মের দিকে জ্যোতিরাদিত্য! সরকার বাঁচাকে কংগ্রেস শেষ চেষ্টায় কোন পন্থায় এগোচ্ছে

মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের সংকট এই মুহূর্তে প্রবল। তাঁর সাজানো মন্ত্রিসভার ১২ জন মন্ত্রী এই ইস্তফা দিয়েছেন সোমবার মধ্যরাতে। আর মন্ত্রীরা যে এমন পদক্ষেপ নিতে পারেন, তার শেষ আঁচ টুকুও করতে পারেনি কংগ্রেস। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশে কংগ্রেসের একটা বড় অংশ জ্যোতিরাদিত্যর দিকে ঝুঁকে গিয়ে তাঁরা বিজেপি শিবিরের পক্ষে যেতে চলেছেন বলে জল্পনা। আর এদিকে, কংগ্রেস মধ্যপ্রদেশে নিজের সরকার বাঁচাতে শুরু করেছে মরিয়া চেষ্টা।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে 'ফিলার্স'প্রেরণ কমলনাথের

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে 'ফিলার্স'প্রেরণ কমলনাথের

মনে করা হচ্ছে মধ্যপ্রদেশের ১৬ জন কংগ্রেস বিধায়ক এই মুহূর্তে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে রয়েছেন। আর তাঁরাই বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে রয়েছেন। এদিকে, কংগ্রেস শিবিরের বিধায়কদের ঘরে ফেরাতে মরিয়া চেষ্টা করে চলেছেন কমল নাথ। জানা গিয়েছে, বিদ্রোহী বিধায়ক এমনকি সিন্ধিয়ার কাছেও বার্তা বাহক পাঠিয়েছেন কমলনাথ। যেখানে ফের একবার কংগ্রেস শিবিরে যোগ দেওয়ার বার্তা স্পষ্ট করা হয়েছে।

 মন্ত্রিসভায় যোগদানের হাতছানি

মন্ত্রিসভায় যোগদানের হাতছানি

সিন্ধিয়া শিবির যাতে কংগ্রেসের হাত ছাড়া না হয়, তার জন্য কমলনাথ সিন্ধিয়া ঘনিষ্ঠদের কাছে একের পর এক 'অফার' রেখেছেন। তিনি নিজের মন্ত্রিসভায় সিন্ধিয়া ঘনিষ্ঠদের যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন। কীভাবে কংগ্রেস মধ্যপ্রদেশ সরকারকে পতনের হাত থেকে বাঁচাবে, তা নিয়ে দিগ্বিজয় সিং এর সঙ্গেও কথা বলে নেন কমল নাথ। কমে বিধায়ক সংখ্যা নিয়ে তিনি পার্টি হাইকমান্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে খবর।

বিজেপি -জ্যোতিরাদিত্য যোগ

বিজেপি -জ্যোতিরাদিত্য যোগ

বিজেপির সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যোগাযোগ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে বেলা ১২ নাগাদ তিনি কথা বলতে পারেন মিডিয়ার সঙ্গে। এদিকে, সূত্রের দাবি, বিজেপিতে যোগ দিলে জ্যোতিরাদিত্যকে রাজ্যসভার আসন দিতে হবে, এমন দাবি জ্যোতি শিবির বিজেপির কাছে রেখেছে। তাতে নাড্ডা শিবিরের সম্মতি মেলাতেই মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি সরগরম হতে শুরু করে।

মাধব রাও সিন্ধিয়ার জন্মদিন ও জ্যোতিরাদিত্যকে ঘিরে জল্পনা

মাধব রাও সিন্ধিয়ার জন্মদিন ও জ্যোতিরাদিত্যকে ঘিরে জল্পনা

সিন্ধিয়া রাজবংশের সন্তান তথা জ্যোতিরাদিত্যর বাবা মাধব রাও সিন্ধিয়া ছিলেন কংগ্রেসের দাপুটে নেতা । তাঁর জন্মদিন আজ। মনে করা হচ্ছে, বাবার জন্মদিনের দিনই মধ্যপ্রদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে পারেন জ্যোতিরাদিত্য। বাবার জন্মদিনের দিনই কংগ্রেস ছেড়ে বিজেপিতে জ্যোতিরাদিত্য যোগ দিতে পারেন। আর এই যোগদান মধ্যপ্রদেশের গোয়ালিয়ার থেকেই হবে বলে খবর।

জ্যোতি বনাম কমল নাথ

জ্যোতি বনাম কমল নাথ

মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য বনাম কমল নাথের অন্তর্দ্বন্দ্ব বহুদিনের। গত মাসেও দুই নেতার মধ্যে ঝামেলা প্রকাশ্যে আসে। এমন পরিস্থিতিতে ২৩১ জনের বিধানসভায় মধ্যপ্রদেশে ১১৪ জন কংগ্রেস বিধায়ক, ১০৭ জন বিজেপি, বিএসপি ২, এসপির একজন বিধাক রয়েছে। আর এই মুহূর্তে জ্যোতিরাদিত্যর সঙ্গে রয়েছেন ১৭ জন বিধায়ক। ফলে এই ১৭ জন বিধায়ক যদি বিজেপির সঙ্গে চলে আসেন, তাহলে প্রবল সংকট হতে পারে কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+