পরকীয়া সম্পর্ক স্ত্রী ধরে ফেলতেই নৃশংস মারধর পুলিশ কর্তার! বিজেপি শাসিত রাজ্যে এরপর কী ঘটল

ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের। সেখানে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পুরুষোত্তম শর্মার বিরুদ্ধে স্ত্রীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে , মধ্যপ্রদেশ পুলিশের এই তাবড় কর্তা তাঁর স্ত্রীকে বাড়িতে থাকা আরও ২ জন ব্যক্তির সামনে ব্যাপক মারধর করছেন।

পরকীয়া সম্পর্ক স্ত্রী ধরে ফেলতেই নৃশংস মারধর পুলিশ কর্তার! বিজেপি শাসিত রাজ্যে এরপর কী ঘটল

ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে দু'জনের তর্কাতর্কি হচ্ছিল। এরপর মুহূর্তে স্ত্রীকে ধরে মাটিতে ফেলে মারধর করেন পুরুষোত্তম শর্মা। সামনে দাঁড়ানো ব্যক্তিরা এই মারধর রুখতে যান। তবে তাঁদের সরিয়ে পুলিশ কর্তা স্ত্রীকে ব্যাপক মারধর করেন। জানা যাচ্ছে, পুলিশ কর্তার পরকীয়া সম্পর্কের কথা তাঁর স্ত্রী জেনে ফেলেন। আর তার পর থেকেই সংঘাত শুরু হয়। ঘটনার ভিডিও পুরুষোত্তম শর্মার ছেলে মধ্যপ্রদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে পাঠায় বলে খবর।

এদিকে, ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ কর্তার কপালেও বড় ক্ষত হয়ে রয়েছে। পুলিশ কর্তার অভিযোগ , স্ত্রী ছুরি দিয়ে তাঁকে আঘাত করেছিলেন। এদিকে,তাঁর স্ত্রী দাবি করেন,ছুরি তিনি নিজের আত্মরক্ষার জন্য ধরেছিলেন। এমন পরিস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন ওই পুলিশকর্তাকে সাসপেন্ড করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+