মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণ, আহত কমপক্ষে ৯

মধ্যপ্রদেশের শাজাপুরে ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জের ট্রেনে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন যাত্রী। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ট্রেনে এই বিস্ফোরণ হয় বলে খবর।

শাজাপুর, ৭ মার্চ : মধ্যপ্রদেশের শাজাপুরে ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জের ট্রেনে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন যাত্রী। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ট্রেনে এই বিস্ফোরণ হয় বলে খবর।

জানা গিয়েছে দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে এই বিস্ফোরণ ঘটে যায়। ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দুর্ঘটনার পর পরই আহতদের কালাপিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি আরপিএফের দল। শুরু হয়েছে তদন্ত।

মধ্যপ্রদেশের সাজাপুরে ট্রেনে বিস্ফোরণ, আহত কমপক্ষে ৯

এক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী ট্রেনটিতে মোবাইল ফোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণ ঘটে যায়। তবে ট্রেনটিতে যাত্রীদের কোনো সুটকেসে বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার তথ্যও উড়িয়ে দিচ্ছেনা রেল মন্ত্রক।

এদিকে রেলের ভোপাল ডিভিশন সূত্রে জানানো হয়েছে কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা এখনও অস্পষ্ট। মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে , দুর্ঘটনাস্থল থেকে গান পাউডারের গন্ধ বেরোচ্ছে। ফলে নাশকতার ছকও উড়িয়ে দিচ্ছেনা মধ্যপ্রদেশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+