Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MP Election Results 2023: মধ্যপ্রদেশে পর্যুদস্ত কংগ্রেস! কমলনাথ স্মরণ করালেন ১৯৮০ সালের নির্বাচনের কথা

Madhya Pradesh Election Results 2023: মধ্যপ্রদেশে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। ভোটের আগে দলের সরকারের ফেরার যে আশা কমলনাথ দলের কর্মীদের সামনে রেখেছিলেন, তা কোনও অংশেই প্রতিফলিত হয়নি। তবে তিনি নির্বাচনী পরাজয়ে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এই পরিস্থিতিতে কমলনাথ লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত ২০২৪-এর এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার মধ্যপ্রদেশ নির্বাচনে ২৩০ টি আসনের মধ্যে বিজেপি ১৬৩ টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস পেয়েছে ৬৬ টি আসন।

কমলনাথ

দলীয় কর্মীদের মনোবল বাড়াতে গিয়ে কমলনাথ জরুরি অবস্থার পরে ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিধ্বংসী পরাজয়ের কথা স্মরণ করিয়েছেন। কিন্তু সেই সময়ের পরে ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর মতো নেতারা মাটি কামড়ে পড়ে ছিসেন এবং তিন বছর পরে ১৯৮০ সালে কংগ্রেস দুর্দান্তভাবে ফিরে আসে এবং লোকসভায় তিনশোর বেশি আসন দখল করে।

মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ বলেছেন, কংগ্রেস এই নির্বাচনে হেরেছে। কিন্তু তাঁর মনে রয়েছে, ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস এর থেকেও খারাপভাবে হেরেছিল। সেই সময় ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর মতো শীর্ষ নেতারা হেরে গিয়েছিলেন। তিনি আরও বলেন, সেই সময় মনে হয়েছিল পুরো দেশ কংগ্রেসের বিরুদ্ধে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ পার্টি অফিসে রাজ্যের জয়ী ও পরাজিত প্রার্থীদের সম্বোধন করতে গিয়ে আরও বলেন, কংগ্রেস সেই সময় ঐক্যবদ্ধ হয়ে ভোটের ময়দানে লড়াই জারি রাখে এবং তিন বছর পর হওয়া নির্বাচনে তিনশোর বেশি আসনে জয়লাভ করে এবং ইন্দিরা গান্ধী পূর্ণ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন।

সাতাত্তর বছর বয়সী কংগ্রেস নেতা কমলনাথ এবারও নিজের ছিন্দওয়ারা আসন ধরে রাখতে পেরেছেন। তিনি বিধানসভা নির্বাচনের পরাজয়কে পাশে সরিয়ে রেখে লোকসভা ভোটের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত কমলনাথ দলের প্রার্থী ও নবনির্বাচিত বিধায়কদের ১০ দিনের মধ্যে রাজ্যে কংগ্রেসের পরাজয়ের কারণগুলি নিয়ে বিশদ বিবরণ জমা দিতে বলেছেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথ এদিন ঘোষণা করেছেন, লোকসভা নির্বাচনের সময় তিনি পুরো রাজ্য সফর করবেন। এদিন বৈঠকের সময় কংগ্রেস প্রার্থীরা ইভিএমে অসামঞ্জস্যতার অভিযোগ করেছেন। তারা বলেছেন, ভোটের দিন ১০ ঘন্টার বেশি সময় চলার পরেও ইভিএমগুলিতে ৯৯ শতাংশের বেশি চার্জ রয়েছে, যা থেকে সন্দেহ তৈরি হচ্ছে। এই বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলবেন বলে জানিয়েছেন কমলনাথ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+