Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Pradesh Election Result 2023: প্রত্যেক মহিলাই হবেন লাখপতি! জয়ের পরে 'স্বপ্ন' দেখালেন চৌহান

Madhya Pradesh Election Result 2023: লোকসভা নির্বাচনের আগে স্বস্তি বিজেপির! মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে বড় জয় বিজেপির। কার্যত মুখ থুবড়ে পড়ল কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট। বিজেপির এহেন ফল সামনে আসার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কর্মীরা।

বেরিয়ে কর্মীদের মাঝে মিশে গেলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh Election Result 2023) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি মাথা নত করে প্রণাম করলেন সে রাজ্যের মহিলাদের। বললেন, এই জয় রাজ্যের লাডলির মহিলাদের জন্যেই।

Madhya Pradesh Election Result 2023

শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের (Madhya Pradesh Election Result 2023) বিজেপির জয়কে সে রাজ্যের মহিলা উৎসর্গ করেন। বলেন, আপনাদের জন্যেই এই জয় পেয়েছি। অন্যদিকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চৌহান বলেন, আমরা গৌরবময় দেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা দেশ এবং জনগণের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবাই যেভাবে কাজ করছি তা অবশ্য সঊভাগ্যের বলে দাবি শিবরাজ সিং চৌহানের। তবে আমি কাজে যে সফল তা জেনে খুশি বলে মন্তব্য তাঁর।

অন্যদিকে কংগ্রেসকেও এদিন তীব্র আক্রমণ করেন শিবরাজ সিং চৌহান। বলেন, কংগ্রেস প্রতিশ্রুতি ভঙ্গ করে। কিন্তু শিবরাজ সিং চৌহান গ্যারেন্টি সম্পূর্ণ করার গ্যারেন্টি। অন্যদিকে ২০১৮ এর প্রসঙ্গ তুলে চৌহান বলেন, ২০১৮ সালে আমরা ভোট (Madhya Pradesh Election Result 2023) বেশি পেয়েছিলাম। কিন্তু ওরা মানুষকে ভুল বুঝিয়েছে। তবে দল আমার উপর বিশ্বাস এবং ভরসা রেখেছে। দল যেমন আমার উপর বিশ্বাস রেখেছিল, তেমনই আমারও বিশ্বাস ছিল যে জিতব। আর তা হয়েছে বলে মন্তব্য সে রাজ্যের মুখ্যমন্ত্রীর।

আর এই জয়ের পরেই শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Election Result 2023) ওই সংবাদমাধ্যমকে বলেন, রাজ্যের প্রতিটি বোনকে কোটিপতি বানানো আমাদের সংকল্প। বোনেরা কেন গরীব থাকবেন? চোখে কেন জল থাকবে? আর তা মোঝার দায়িত্ব সরকার নেবে বলেও মন্তব্য করেছেন মোদী ঘনিষ্ঠ এই বিজেপি নেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+