Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশের গৌরব আনতে যাবেন মুম্বই! শিবরাজকে নিয়ে ভবিষ্যদ্বাণী কমলনাথের
Madhya Pradesh Election 2023: চলছে তুল্যমূল্য প্রচার। প্রধানমন্ত্রী বারে বারে যাচ্ছেন মধ্যপ্রদেশে। সেই পরিস্থিতিতে এদিন সাগর জেলার রেহলি বিধানসভা আসনে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেসের রাজ্য সভাপতি কমলনাথ।
১৭ নভেম্বর রাজ্য বিধানসভা নির্বাচন। রেহলি বিধানসভা জনগণকে উদ্দেশেয করে কমলনাথ বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শীঘ্রই তার বর্তমান ভূমিকাকে বিদায় জানাবেন। কমলনাথ বলেছেন, শিবরাজ সিংজি বেকার হবেন না, তবে তিনি মুখ্যমন্ত্রীও হবেন না।

কমলনাথ শিবরাজ সিং চৌহানকে উদ্দেশ্য করে বলেন, তিনি একজন ভাল অভিনেতা। অভিনয় ক্যারিয়ার গড়তে এবং মধ্যপ্রদেশের গৌরব আনতে তিনি মুম্বই যাবেন বলে কটাক্ষ করেছেন কমলনাথ। মধ্যে মাত্র চার দিন। তারপরেই রাজ্যে নির্বাচন। সেই সময় মধ্যপ্রদেশের বর্তমান বিজেপি সরকারের কঠোর সমালোচনা বলে কমলনাথ বলেছেন, এই সরকার পুলিশ, অর্থ ও প্রশাসনের সমন্বয়ে পরিচালিত হয়।
কমলনাথ বলেছেন, ১৭ নভেম্বরের আসন্ন নির্বাচন মধ্যপ্রদেশের ভবিষ্যতের চাবিকাঠি নির্ধারণ করবে। তিনি অভিযোগ করেছেন বিজেপি, তাদের গত ১৮ বছরের শাসনে রাজ্যে ক্ষতিকারক প্রভাব ফেলে গিয়েছে।
রাজ্য কংগ্রেস সভাপতি কমলনাথ শিবরাজ সিং চৌহানের পূরণ না হওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। উল্লেখ্য যে শিবরাজ সিং চৌহান এর আগে রাজ্যের যুবকদের মধ্যে একলক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কমলনাথ অভিযোগ করেছেন সেই প্রতিশ্রুতি অপূর্ণ থেকে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে শূন্যপদ এই সরকার পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন।
কমলনাথ নিজের ভাষণে সাধারণ মানুষের কাছে শিবরাজ সিং চৌহানের উদ্দেশ্যগুলি যাচাই করার আহ্বান জানান। বর্তমান সরকারকে ঘোষণা মেশিন বলেও কটাক্ষ করেন।












Click it and Unblock the Notifications