Madhya Pradesh Election 2023: উচ্চতায় ছোট, কিন্তু অহংকারে বড়...! জ্যোতিরাদিত্যকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর
Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মধ্যপ্রদেশের সিধি এবং দাতিয়ার সভায় ভাষণ দিলেন। তিনি সেখানে শুধু বিজেপিকে নয়, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিশানা করেন।
প্রিয়াঙ্কা বলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর পরিবারের ঐতিহ্যগুলি খুব ভালভাবে অনুসরণ করছেন। উল্লেখ্য করা প্রয়োজন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। তাঁর বিজেপিতে যোগদানের সঙ্গে মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।

প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ভাষণে বলেন, সব বিজেপি নেতাই অদ্ভুত ধরনের। একজন হলেন সিন্ধিয়াজি। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তিনি সিন্ধিয়ার সঙ্গে উত্তর প্রদেশে কাজ করেছেন। সেই উত্তর প্রদেশের দলীয় নেতা-কর্মীরা তাঁর কাছে সিন্ধিয়াকে নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছিলেন।
কংগ্রেসের নেতা-কর্মীরা তাঁকে জানিয়েছিলেন, সিন্ধিয়াকে সবসময় মহারাজ বলে সম্বোধন করতে হত। মহারাজ না বললেন তাঁদের কোনও কাজ থাকত না বলেও জানিয়েছিলেন সেই সব নেতা-কর্মীরা। প্রিয়াঙ্কা বলেছেন, তিনি (সিন্ধিয়া) তাঁর পরিবারের ঐতিহ্য খুব ভালভাবে অনুসরণ করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, অনেকে বিশ্বাসঘাতকতা করলেও, সিন্ধিয়া গোয়ালিয়র ও চম্বলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পিছে ছুরি বসিয়েছেন। সরকারের পতন ঘটিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্ন, তিন বছরে রাজ্যের সরকার কত কর্মসংস্থান দিয়েছে? পাশাপাশি তিনি বলেন, ছত্তিশগড়ে গিয়ে দেখুন কর্মসংস্থানের হার কত?
কংগ্রেসের ইস্তেহারের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে, কৃষকদের ঋণ মকুব করা হবে এবং পুরনো পেনশন কার্যকর করা হবে। মহিলাদের প্রতিমাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রিয়াঙ্কা জানান গমের সহায়ক মূল্য ২৬০০ টাকা করার পাশাপাশি ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত বিল মকুব করে দেওয়া হবে। গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ৫০০ টাকায়।
তিনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে জাত শুমারি করা হবে, দু-লক্ষ সরকারি পদ পূরণ করা হবে। ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করা হবে। ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা করা হবে। এক থেকে বারো বছর বয়সী শিশুদের প্রতিমাসে ৫০০ থেকে ১৫০০ টাকা করে দেওয়া হবে।
এদিকে প্রিয়াঙ্কা গান্ধীর সমালোচনার জবাব দিতে গিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, এবিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে রাজনীতিতে একটি স্তর থাকা উচিত। পাশাপাশি তিনি বলেন, রাজনীতিতে শব্দের ব্যবহার, ব্যক্তিগত অভিযোগ, পাল্টা অভিযোগ এড়িয়ে চলা উচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications