Madhya Pradesh Election: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কার আধিপত্য, ইন্ডিয়া টিভি-টাইমস নাও-এর সমীক্ষা একনজরে

সামনের বছরের লোকসভা নির্বাচনের আগে এই বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সেখানকার রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে তাদের সব শক্তি প্রয়োগ করেছে। কংগ্রেস কিংবা বিজেপি, সব দলই নিজেদের জয়ের দাবি করেছে ইতিমধ্যেই।

অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম রাজনৈতিক দলগুলির জয় নিয়ে সমীক্ষা চালিয়েছে কিংবা চালাচ্ছে। ভোট পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। তারই প্রেক্ষাপটে ইন্ডিয়া টিভি ও টাইমস নাও আলাদাভাবে তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে।

Madhya Pradesh Election

ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। তার নিরিখে বিজেপির থেকে কংগ্রেসের ফলাফল ভাল হতে পারে বলেই সমীক্ষায় উঠে এসেছে। এই সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি ১০২ থেকে ১১০ টি আসন পেতে পারে। যেখানে কংগ্রেস ১১৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যরা সর্বোচ্চ ২ টি আসন পেতে পারে।

অন্যদিকে টাইমস নাওয়ের জনমত সমীক্ষা অনুসারে মধ্য প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে উভয় দলই ৪২ শতাংশ করে ভোট পেতে পারে। সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ৪৩.৮০ শতাংশ ভোটের নিরিখে ২৩০ আসনের বিধানসভায় ১১৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ১০২ থেকে ১১০ টি আসন পেতে পারে।

উল্লেখ করা যেতে পারে ২০১৮-র বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৯ টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১১৪ টি আসন। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগদান করেন এবং শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হন। ফলে কমলনাথ সরকারের পতন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+