Madhya Pradesh election 2023: মমতার সঙ্গে কথায় মিল! মধ্যপ্রদেশে কর্নাটক ফর্মুলা স্মরণ করালেন খাড়গে
Madhya Pradesh election 2023: বিজেপির বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের চেষ্টার অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মধ্যপ্রদেশের সাগরে দলের সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন এটা হতে দেওয়া যাবে না। ভারতের ১৪০ কোটি মানুষ এটিকে বাঁচিয়ে রেখেছে।
বর্তমানে মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে অবৈধ সরকার বলে আক্রমণ করেন তিনি। মল্লিকার্জুন খাড়গে বলেন মধ্যপ্রদেশের বর্তমান সরকার বেআইনি। কংগ্রেস তাদের সরকারের গঠনের পরেও, বিজেপি কংগ্রেসের বিধায়কদের ভাঙিয়েছে। ইডির ভয় দেখিয়ে সরকার ভাঙা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রদেশের সাগরের সভা থেকে মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, বিজেপি সবসময় প্রশ্ন করে, ৭০ বছরে সরকার কী করেছে। খাড়গে বলেন, কংগ্রেস সংবিধান বাঁচিয়েছে, গণতন্ত্র বাঁচিয়েছে। সেই কারণেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছেন এবং সরকার গঠন করেছেন।
কংগ্রেস সভাপতি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকরা ঋণমুক্ত হবে। ৫০০ টাকা রান্নার গ্যাস পাওয়া যাবে। মহিলারা প্রতিমাসে ১৫০০ টাকা করে পাবেন। সরকারি কর্মচারীরে পেনশন পাবেন। ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি মধ্যপ্রদেশ জাত শুমারিরও আশ্বাস দিয়েছেন তিনি। খাড়গে আরও বলেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে অনগ্রসর শ্রেণির ৬ জন লোক রয়েছে।
খাড়গের মুখে ছিল মণিপুর এবং কর্নাটকের প্রসঙ্গও। কর্নাটকের সম্প্রতি কংগ্রেস ক্ষমতায় এসেছে। কংগ্রেস কর্নাটকের ফর্মুলা মধ্যপ্রদেশের প্রয়োগ করার লক্ষ্য নিয়ে রণদীপ সুরজেওয়ালাকে দায়িত্ব দিয়েছে। এদিন মল্লিকার্জুন খাড়গে মণিপুরে হিংসার ঘটনার কথাও উল্লেখ করেন।
খাড়গে অভিযোগ করেন, বিজেপি কেবলমাত্র নির্বাচননের সময় সন্ত রবিদাসকে স্মরণ করে। গত নয় বছর কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন মোদী অন্যদিকে ১৮ বছর ধরে রাজ্য শাসন করছেন শিবরাজ সিং চৌহান। শুধু নির্বাচনের সময়েই তারা সন্ত রবিদাসকে স্মরণ করেন বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গক্রমে বলে রাখার ভাল, মল্লিকার্জুন খাড়গে যেমন ইডিকে আক্রমণ করেছেন, এদিন কলকাতায় ইডিকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর পরিবারকে বারে বারে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications