Madhya Pradesh Election 2023: তিন দিনের জন্য মধ্যপ্রদেশে এইসব জিনিস বন্ধ থাকবে! সমস্যার মুখে নেতা-সাধারণ মানুষ
Madhya Pradesh Election 2023: সতেরোই নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ টি আসনে নির্বাচন। তার আগে এদিনই প্রচারের শেষ দিন সেখানে। বিজেপি-কংগ্রেস-সহ বিভিন্ন দলের নেতারা তাঁদের পূর্ণ শক্তি নিয়ে শেষবারের মতো ঝাঁপিয়ে পড়েছেন। শেষ দিনের প্রচারে অংশ নিচ্ছেন ভিন রাজ্যের নেতারাও।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ প্যাটেল, ফাগ্গান সিং কুলাস্তে, রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শেষদিনের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। অন্যদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং সচিন পাইলটের মতো নেতা প্রচারে ব্যস্ত।

মধ্যপ্রদেশের সব জেলার জেলা নির্বাচন আধিকারিক এদিন সন্ধে থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সব মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। হোটেল, লজ, ধর্মশালায় থাকা সব বহিরাগতদের জেলা ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৭ নভেম্বর শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটার কার্ড ছাড়াও আরও বারোটি ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে ভোট দেওয়া যাবে। ভোট শুরুর দেড় ঘন্টা আগে সকাল সাড়ে পাঁচটায় মকপোল করা হবে।
প্রচারের শেষ দিনে সিওনি ও ছিন্দওয়াড়ায় জনসভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন সকাল থেকে ব্যস্ত। তিনি নর্মদাপুরম জেলার সোহাগপুর বিধানসভা এলাকায় প্রথম সভা করেন। তারপর তিনি বেতুল জেলার পিপারিয়া বিধানসভা এবং দেওয়াস জেলার খাতেগাঁও বিধানসভা এলাকায় সভা করবেন।












Click it and Unblock the Notifications