কমলনাথ ও নকুলনাথও কি এবার বিজেপিতে? বাবা-ছেলের পদক্ষেপে জল্পনা তীব্র

মহারাষ্ট্রে প্রয়াত মুরলির দেওয়ার পুত্র মিলিন্দ দেওয়া কংগ্রেস ছেড়েছেন। রাজ্যে রাজ্যে কংগ্রেস ত্যাগের হিড়িকও চলছে। এবার মধ্যপ্রদেশে কমলনাথের সাংসদ পুত্র নকুলনাথের কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। নকুলনাথ ইতিমধ্যে নিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কংগ্রেস দলের নাম ও লোগো সরিয়ে দিয়েছেন।

নকুলনাথ যে তিনটি সামাজিক মাধ্যম থেকে দলের লোগো সরিয়েছেন, তা হল ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম। সেখানে তিনি লিখেছেন, সংসদ সদস্য ছিন্দওয়ারা, মধ্যপ্রদেশ। এই পরিস্থিতিতে কমলনাথের দল ছাড়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

কমলনাথ

এখানে উল্লেখ করা প্রয়োজন, নকুলনাথ সামাজিক মাধ্যম থেকে কংগ্রেসের লোগো ও নাম মুছে ফেলার আগেই কমলনাথ তাঁর ছিন্দওয়ারা সফর বাতিল করেছেন। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি ছিন্দওয়ারায় কমলনাথের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সফর বাতিল করে কমলনাথ ছেলে নকুলনাথকে সঙ্গে করে দিল্লিতে চলে যান। কমলনাথের এই পদক্ষেপে মধ্যপ্রদেশের রাজনীতি কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে।

হঠাৎই ছেলেকে নিয়ে কমলনাথের দিল্লি যাওয়া প্রসঙ্গে মধ্যপ্রদেশের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, সব ঠিক আছে। তিনি আরও বলেছেন, কমলনাথের সঙ্গে তাঁর কথা হয়েছে। কমলনাথের বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেছেন, পুরো জীবন কংগ্রেসে কাটিয়ে দিলেন। ইন্দিরা গান্ধীর সময় থেকে তিনি কংগ্রেসে। ইন্দিরা গান্ধী ও সনিয়া গান্ধীর পরিবারকে ছেড়ে যাওয়া আশা করা যায় না।

সূত্রের খবর, কমলনাথের ঘনিষ্ঠ বিধায়করা দাবি করেছেন, কংগ্রেস নেতা ও তাঁর ছেলে নকুলনাথ ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করতে পারেন। তাঁদের সঙ্গে ১০-১২ জন বিধায়ক, ২ টাউন সভাপতি এবং একজন মেয়রও বিজেপিতে যোগ দিতে পারেন জবলে জানা গিয়েছে। সেই সূত্রে বলা হয়েছে, যেখানে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছিন্দওয়ারায় থাকার কথা ছিল, সেখানে কমলনাথ মাঝপথে দিল্লি চলে গিয়েছেন।

রাজ্য বিজেপি সভাপতি বিডি শর্মা বলেছেন, দলের দরজা তাঁদের জন্য খোলা। তিনি বলেছেন, কংগ্রেসে এমন লোক রয়েছেন, যাঁরা তাঁদের দলের নেতাদের দ্বারা ভগবান রামের অভিষেক অনুষ্ঠান বয়কটে একমত হননি।

প্রসঙ্গত কমলনাথকে কংগ্রেসের প্রবীণ নেতাদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। ১৯৮০ থেকে ২০১৪ পর্যন্ত তিনি লোকসভার সাংসদ ছিলেন। ২০১৮ সালে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু একবছরের কিছু বেশি সময় পরে মধ্যপ্রদেশের তাঁর সরকার পতন হয়। অন্যদিকে নকুল নাথ ২০১৯-এর লোকসভা নির্বাচনে ছিন্দওয়ারা থেকে জয়ী হয়ে প্রথমবার সংসদে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+