মধ্যপ্রদেশে শিবরাজ ক্যাবিনেটের সম্প্রসারণ!অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা ধর্ম,বললেন জ্যোতিরাদিত্য
মধ্যপ্রদেশে শিবরাজ সিং ক্যাবিনেটের বড় সম্প্রসারণ! অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা ধর্ম, বললেন জ্যোতি
সম্প্রসারিত হল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভা। এদিন ২৮ জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের মধ্যে ডজনেরও বেশি প্রাক্তন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী বলে জানা গিয়েছে। মার্চে জ্যোতিরাদিত্য কংগ্রেস ত্যাগ করেন। ফলে কংগ্রেসের নেতৃত্বাধীন কমলনাথ সরকারের পতন হয়। রাজভবনে এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

শপথ ২০ ক্যাবিনেট ও ৮ রাজ্যমন্ত্রী
এদিন শপথ নেওয়া ২৮ জনের মধ্যে ২০ জন ক্যাবিনেট পদ মর্যাদার। বাকি আটজন রাজ্যমন্ত্রীর পর্যায় ভুক্ত। উল্লেখযোগ্য নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন যশোধরা রাজে এবং গোপাল ভার্গব।

সামাজিক দূরত্ব মেনেই শপথ
রাজভবনে এক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন নতুন মন্ত্রীরা। অনুষ্ঠানটি সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয় বলে জানা গিয়েছে।

২৩ মার্চ মন্ত্রিসভার শপথ
শিবরাজ সিং চৌহান চতুর্থবারের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন ২৩ মার্চ। তার আগে কমলনাথ মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন। ২২ কংগ্রেস বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা ধর্ম, বললেন জ্যোতিরাদিত্য
এদিনের শপথ অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। তিনি বেশ কিছুদিন ভোপালে থাকবেন বলে জানা গিয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা ধর্ম।












Click it and Unblock the Notifications