মধ্যপ্রদেশে দুটি আসনেই জয়ী কংগ্রেস, প্রভাব ফেলতে ব্যর্থ শাসক দল বিজেপি
আগামী বছরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে দুটি বিধানসভা উপনির্বাচনে লড়ে জিততে পারল না শাসক দল বিজেপি।
আগামী বছরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে দুটি বিধানসভা উপনির্বাচনে লড়ে জিততে পারল না শাসক দল বিজেপি। দুটিতেই ইতিমধ্যে জয়ী ঘোষিত হয়েছে কংগ্রেস প্রার্থী।

মনগাওলি আসনে কংগ্রেস ২ হাজার ভোটে জয়ী হয়েছে। কংগ্রেসের হয়ে ব্রিজেন্দ্র সিং যাদব বিজেপির বাবা সাহেব যাদবকে হারিয়ে দিয়েছেন।
এদিকে আর একটি আসনে কোলারসে কংগ্রেস আট হাজার ভোটে জিতে গিয়েছে। কংগ্রেস প্রার্থী মহেন্দ্র সিং যাদব ৮০৮৩ ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবেন্দ্র কুমার জৈনকে।
মনগাওলিতে ১৩, ১৪ ও ১৫ রাউন্ডে এসে বিজেপি পরপর লিড নেয়। ফলে লিড কমে গিয়েছিল কংগ্রেসের। ১৬ তম রাউন্ডে কংগ্রেস ফের লিড নেয়। শেষপর্যন্ত কংগ্রেস জয়ী হয়েছে।












Click it and Unblock the Notifications