বিজেপির প্রাক্তন মন্ত্রী কংগ্রেসমুখী! প্রাক্তন মুখ্যমন্ত্র্রীর ছেলের দলবদলের সম্ভাবনায় চাপে শাসক শিবির

কর্নাটকে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে কংগ্রেসে যোগদানের পথে। মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী দীপক যোশী তথা বিজেপির সিনিয়র নেতার ইঙ্গিত, শীঘ্রই তিনি কংগ্রেসে যোগ দেবেন।

দীপক যোশী মধ্যপ্রদেশের তিনবারের বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাশ যোশীর ছেলে। এবছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। যদি তিনি কংগ্রেসে যোগ দেন, তাহলে তা রাজ্যের শাসকদলের ক্ষেত্রে বড় ধাক্কা হিসেবেই চিহ্নিত হবে।

কংগ্রেস
Photo Credit: ফাইল ছবি

নিজের কংগ্রেসে যোগদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দীপক যোশী সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তিনি ৬ মে কংগ্রেসে যোগ দিতে চলেছেন। কংগ্রেসে যোগদানের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, বাবার উত্তরাধিকার ছিল সততা।

তিনি বাগলি বিধানসভা কেন্দ্রে উন্নয়নে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বাবার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে এবং সততাকে অনুসসরণ করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন।

শিবরাজ সিং চৌহান
Photo Credit: ফাইল ছবি

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, ৬০ বছর বয়সী, দীপক যোশী ২০০৩ সালে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার বাগলি থেকে প্রথমবার বিধানসভায় যান। পরে একই জেলার হাতপিপল্যা আসন থেকে ২০০৮ ও ২০১৩, পরপর দুবার নির্বাচনে জয়ী হয়েছেন। তৃতীয়বার জয়ের পরে তিনি শিবরাজ সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন ২০১৮ সাল পর্যন্ত।

২০১৮ সালে দীপক যোশী হাতপিপল্যা থেকে কংগ্রেসের মনোজ চৌধুরীর কাছে হেরে যান। সেই মনোজ চৌধুরীই ২০২০ -তে বিজেপিতে যোগ দেন। এই উপনির্বাচনে ফের হাতপিপল্যা থেকে জয়ী হন। মনোজ চৌধুরী তৎকালীন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডাকে সাড়া দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং কমলনাথ সরকারের পতন সুনিশ্চিত করেছিলেন।

এরপর মধ্যপ্রদেশে লফের শিবরাজ সিং চৌহান ক্ষমতায় আসে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাশ যোশীর ছেলে দীপক যোশী গেরুয়া শিবির থেকে দূরে সরতে শুরু করেছিলেন। যার সমাপ্তি ঘটতে চলেছে আগামী ৬ মে, তাঁর কংগ্রেসের যোগদানের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+