মাদ্রাসাতেই তৈরি হয় সব জঙ্গিরা, বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর

মাদ্রাসাতেই তৈরি হয় সব জঙ্গিরা, বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর

একের পর এক বাউন্সার দিয়ে চলেছেন মধ্য প্রদেশের বিজেপি মন্ত্রীরা। অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে। আজ ফের বিতর্কিত মন্তব্য করে বসেছেন। বিজেপি মন্ত্রী ঊষা ঠাকুর দাবি করেছেন মাদ্রাসাগুলিতে জঙ্গি তৈরি হয়। আর কোনও কাজ নেই মাদ্রাসার। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই অসম সরকারের মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে রাজনৈতিক মহলে।

মাদ্রাতে তৈরি হয় জঙ্গি

মাদ্রাতে তৈরি হয় জঙ্গি

মাদ্রাসা গুলিতেই তৈরি হয় জঙ্গি। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী ঊষা ঠাকুর। সেকারণেই মাদ্রাগুলিতে সরকারি সাহায্য বন্ধ করা উচিত বলে মনে করেন বিজেপি মন্ত্রী। মাদ্রাসাগুলিতে জঙ্গিরা ৈতরি হওয়ার পর জম্মু-কাশ্মীরকে জঙ্গিদের কারখানায় পরিণত করে। সেখানে দেশাত্মবোধের পাঠ পড়ানো হয় না বলে দাবি করেছেন তিনি।

অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত

অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত

অসমের শিক্ষামন্ত্রী কয়েকদিন আগেই রাজ্যের সব মাদ্রাসায় সরকারি সাহায্য বন্ধের কথা ঘোষণা করেছেন। সরকারি সাহায্যে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলবে না বলে জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী। তারপরেই এই নিেয় তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কংগ্রেস এই নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছে।

অস্বস্তি বাড়ছে বিজেপি

অস্বস্তি বাড়ছে বিজেপি

মধ্য প্রদেশের একের পর এক বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে। গতকাল মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে রক্ষিতা বলে আক্রমণ শানিয়েছিলেন। এই নিয়ে তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপি নেতার কুরুচিকর মন্তব্য ঘিরে অস্বস্তি বেেড়ছে বিজেিপ শিবিরে।

বিতর্কে বিজেপি

বিতর্কে বিজেপি

এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেিপ মন্ত্রী। ২০১৯ সালে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেত্রী। তার পরে ফের মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+